Advertisement
জুমবাংলা ডেস্ক : বাসচাপায় প্রাণ গেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মাইশা ফৌজিয়া মীম নামের এক শিক্ষার্থীর। গতকাল বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এরপরই মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সে সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বাসটিতে আগুন জ্বালিয়ে দেয়। পরে আইন শৃংখলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, মাইশা ফৌজিয়া মীম বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শিক্ষার্থীরা জানায়, বুধবার রাত ৯টার দিকে ভোলা রোডের মোড়ে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিলেন মীম। এ সময় নারায়ণগঞ্জ ট্রাভেলস নামের একটি চাপা দেয় মীমকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। এ ঘটনার পরপরই পালিয়ে যান বাস চালক।

সহপাঠীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সামনে একাধিক গতিরোধক থাকার পরও বেপরোয়া ছিল বাসটি। এ ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন বলেন, ‘আমরা এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার চাই। আগামীকাল ১২ টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় যথাযথ শাস্তি দিতে হবে। না হলে আমার শিক্ষার্থীদের সাথে থেকে যা যা করা দরকার আমরা তাই করতে বাধ্য হবো।’

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। পুলিশ ইতোমধ্যে দোষীদের গ্রেপ্তারের জন্য কাজ করছে। অতিদ্রুতই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আশুলিয়ায় গুলিবিদ্ধ ৪৬ মরদেহ পোড়ানোর ‘মাস্টারমাইন্ড’ পুলিশ কর্মকর্তা সায়েদ গ্রেফতার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.