Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নিজ বাড়িতে অবরুদ্ধ সচিব, পিটিয়ে পানিতে ফেলা হল এসিল্যান্ডকে
ঢাকা বিভাগীয় সংবাদ

নিজ বাড়িতে অবরুদ্ধ সচিব, পিটিয়ে পানিতে ফেলা হল এসিল্যান্ডকে

By Saiful IslamFebruary 7, 20212 Mins Read

নিজ বাড়িতে অবরুদ্ধ সচিব, পিটিয়ে পানিতে ফেলা হল এসিল্যান্ডকে

Advertisement
জুমবাংলা ডেস্ক : স্থানীয় এমপির সমর্থকদের হামলা ও ভাংচুরের পর নিজের ঘরে দীর্ঘ সময় অবরুদ্ধ থেকে অবশেষে র‌্যাব-পুলিশের প্রহরায় লম্বা গাড়ির বহর নিয়ে গ্রামের বাড়ি ছাড়লেন স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। বললেন, এমপির নির্দেশে এ হামলার ঘটনা ঘটেছে। তবে অভিযোগ অস্বীকার করে কিশোরগঞ্জ-২ আসনের এমপি বলেছেন, তাকে না জানিয়ে এলাকায় উন্নয়ন কাজ করা হচ্ছে। আর তিনি নির্দেশ দিলে এলাকাতেই আসতে পারবেন না স্বাস্থ্য সচিব।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম। তাকে পিটিয়ে পানিতে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) কটিয়াদীর প্রভাবশালী এমপি ও সচিবের লোকজনের মধ্যে এ লঙ্কাকাণ্ড ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসীর অভিযোগ, একটি কমিউনিটি ক্লিনিকের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে স্বাস্থ্যসচিব মো. আ. মান্নানের গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় এসিল্যান্ডসহ বেশ কয়েকজন আহত হন। স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের অভিযোগ, বর্তমান এমপি নূর মোহাম্মদের নির্দেশে তার লোকজন নির্মানাধীন একটি কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজে হামলা ও ভাংচুর করে।

তবে অভিযোগ অস্বীকার করে এমপি নূর মোহাম্মদ বলেছেন, সচিব সরকারি চাকুরি বিধি অমান্য করে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, স্বাস্থ্য সচিব মো. আ. মান্নানের গ্রামের বাড়ি কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামে। তার বাড়ির পেছনে একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, শনিবার সকালে ওই ক্লিনিকের সংযোগ সড়কের কাজ চলার সময় স্থানীয় সাংসদ নূর মোহাম্মদের সমর্থকেরা ক্লিনিকে হামলা ও ভাংচুর করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার আশরাফুল আলমসহ বেশ ক’জন আহত হন।

সংঘর্ষের সময় সচিব মো. আবদুল মান্নান নিজের ঘরে ঘন্টাখানেক অবরুদ্ধ ছিলেন। তার অভিযোগ ক্ষমতাসীন দলের এমপির নির্দেশে তার লোকজন এ ঘটনা ঘটায়।

তবে এমপি নূর মোহাম্মদ বলেছেন, এলাকায় এমন একটি উন্নয়ন কাজ হচ্ছে, সেটি জানতেন না। এলাকার লোকজন এ বিষয়ে সচিবের কাছে জানতে গেলে তার লোকজন খারাপ আচরণ করেন।

এদিকে, খবর পেয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থি নিয়ন্ত্রণে আনেন। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন সচিব আ. মান্নান।

সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবীর। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে বলে জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার গ্রামের বাড়িতে আসেন স্বাস্থ্য সচিব। আগামীকাল রোববার জেলায় কোভিড টিকার উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা ছিল। সূত্র : সময় নিউজ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

July 7, 2026
PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

July 7, 2026
Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

July 7, 2026

Latest News

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa