
শুক্রবার (২১ আগস্ট) তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইস্তানবুলে এক সংবাদ সম্মেলনে গ্যাস ক্ষেত্রটি পাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেন।
তুরস্ক ২০২৩ সাল নাগাদ এই গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস ব্যবহার শুরু করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। একই সঙ্গে কৃষ্ণ সাগরে খনিজ সম্পদ অনুসন্ধান আরো বেগবান করার ঘোষণা দেন তিনি।
তুরস্কের উপকূল থেকে ১০০ নটিক্যাল মাইল দূরে অন্তত এক মাস ধরে অনুসন্ধান চালানোর পর গ্যাস ক্ষেত্রটির সন্ধান পাওয়া যায়।
তুরস্কের খনিজ সম্পদ মন্ত্রী ফাথি ডোনমেজ বলেন, নবমতম বার ওই এলাকায় খনন কাজ চালানোর পর গ্যাস ক্ষেত্রটির সন্ধ্যান পায় অনুসন্ধানী দল।
এর আগে বুধবার (১৯ আগস্ট) রাজধানী আঙ্কারায় একটি সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় পূর্ব ভূমধ্যসাগরে বিতর্কিত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখার ঘোষণা দেন এরদোগান।
এরদোগান বলেন, “তেল-গ্যাস অনুসন্ধান ইস্যুতে আমরা শতভাগ সঠিক অবস্থানে আছি। যদি আমরা জলদস্যুদের কাছে আত্মসমর্পণ করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা মুখ দেখাতে পারব না। আমরা এমন কোনো দেশ আমাদের শিশুদের কাছে দিতে পারি না যেখানে তারা নিজেদের অধিকার রক্ষা করতে পারবে না, যেখানে তাদের আত্মবিশ্বাসের ঘাটতি থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



