
শামীম ওসমান বলেন, বাংলাদেশের ভেতরে-বাহিরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ভালো মানুষদের নিয়ে কাজ করতে হবে। ভালো মানুষদের নিয়ে কাজ না করলে সমাজকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব নয়।
প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা বলেন, আমরা চাই প্রতিটি ওয়ার্ডভিত্তিক পঞ্চায়েত কমিটি গঠন করতে; যাতে সমাজের ভালো মানুষগুলো কাজ করবেন অন্যায়ের বিরুদ্ধে। কে আওয়ামী লীগ, কে বিএনপি বা কে জাতীয় পার্টি তা দেখা হবে না; সব ভালো মানুষের সমন্বয়ে এ কমিটি গঠন করা হবে। বক্তব্য দেয়ার একপর্যায়ে এমপি শামীম ওসমান মসজিদে উপস্থিত সব মুসল্লির কাছে নিজের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে বলেন, আমি মৃত্যুর পর কারও কাছে ক্ষমা চাইতে পারব না। তাই আমি মৃত্যুর পূর্বেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



