আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাই থেকে নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বোমা হামলার হুমকির মুখে নয়াদিল্লিতে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটিতে ২৩৯ জন যাত্রী ছিলেন। বর্তমানে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে উড়োজাহাজটি। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। খবর-এনডিটিভি

ফ্লাইট

Advertisement

এতে বলা হয়েছে, টুইটারে বোমা হামলার বিষয়ে একটি হুমকি পায় মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর বিষয়টি নিরাপত্তা সংস্থাগুলোকে জানানো হয়। পরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটিকে নয়াদিল্লি বিমানবন্দরে অবতরণ করতে বলা হয়।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাই থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়া ফ্লাইট এআই ১১৯-এ সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি ছিল। নিরাপত্তা সংস্থাগুলোর নির্দেশনা অনুযায়ী উড়োজাহাজটিকে দিল্লিতে অবতরণ করানো হয়। উড়োজাহাজ থেকে সব যাত্রীকে নামিয়ে আনা হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উড়োজাহাজটি বিমানবন্দরের আইসোলেশন রানওয়ের কাছে পার্ক করা হয়েছে। নিরাপত্তা সংস্থার বোম স্কোয়ার্ড সদস্যদের সহযোগিতা চাওয়া হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ

প্রসঙ্গত, ভারতের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি বেশ কয়েকটি বোমা হামলার হুমকি পাওয়া গেছে। যদিও তদন্তে এসব হুমকির অনেকগুলোর সত্যতা মেলেনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.