Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নির্বাচন নিয়ে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা
আন্তর্জাতিক

নির্বাচন নিয়ে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা

By জুমবাংলা নিউজ ডেস্কJune 19, 20212 Mins Read

নির্বাচন নিয়ে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গতকালের নির্বাচনে ব্যাপক উপস্থিতির জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। খবর পার্সটুডে’র।

তিনি আজ (শনিবার) এক বার্তায় বলেন, হে ইরানের মহান ও সম্মানিত জাতি! ১৮ জুনের নির্বাচনে আপনাদের স্বতঃস্ফূর্ত ব্যাপক উপস্থিতি আপনাদের সম্মান আরও বাড়িয়ে দিয়েছে। এ ক্ষেত্রে যুক্ত হয়েছে আরও একটি উজ্জ্বল পৃষ্ঠা। আপনাদের উপস্থিতির দৃষ্টিনন্দন দৃশ্য আপনাদের দৃঢ় ইচ্ছা শক্তি, আশাবাদী মন এবং সজাগ দৃষ্টির সুস্পষ্ট প্রমাণ বহন করে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশের জনগণকে নির্বাচনের মূল বিজয়ী হিসেবে ঘোষণা করে বলেন, গতকালের নির্বাচনের বিজয়ী হচ্ছে ইরানি জাতি। তারা আবারো শত্রুদের ভাড়াটে গণমাধ্যমের অপপ্রচার এবং অকল্যাণকামী ও কুচক্রীদের অশুভ তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। জনগণ দেশের রাজনৈতিক ময়দানের প্রাণকেন্দ্রে তাদের উপস্থিতি প্রমাণ করেছে।

Advertisement

তিনি বলেন, অর্থনৈতিক সমস্যা সংক্রান্ত অভিযোগ,হতাশা সৃষ্টির কয়েক মাসব্যাপী অপতৎপতা, করোনা মহামারি ও ভোটগ্রহণের শুরুতে কিছু সমস্যা-এর কোনোটিই জনগণের দৃঢ় সংকল্পে প্রভাব ফেলতে পারেনি।

নির্বাচনে বিজয়ীদের উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের সেবা করার এই সুযোগকে কাজে লাগান। সব সময় ঐশী লক্ষ্যের কথা মনে রাখবেন।

তিনি ঐ বার্তায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নির্বাচনে বিজয়ী প্রার্থীদের প্রতি অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি বিজয়ীদেরকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালনের আহ্বান জানান।

সর্বোচ্চ নেতা বলেন, আমি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান আল্লাহর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি ইরানি জাতিকে অভিনন্দন জানাচ্ছি। যিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন অথবা কাউন্সিলর হয়েছেন তাদেরকে মহান দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছি, দেশ ও জাতিকে সেবা করার সুযোগ ভালোভাবে কাজে লাগান।

গতকাল ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিটি কাউন্সিলসহ স্থানীয় পরিষদের মূল নির্বাচন এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয়ে রাত ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয়েছেন আয়াতুল্লাহ ইব্রাহিম রায়িসি।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa