
এতে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল দায়ী করেন ব্রাড পারসেলেকে। তবে কি কারণে তাকে সরিয়ে দিয়েছেন ট্রাম্প, তা বলা হয় নি। তবে তিনি ট্রাম্পের একজন সিনিয়র উপদেষ্টা হিসেবে থাকবেন। এরই মধ্যে জনমত জরিপ বলছে, নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনকে অনুসরণ করছেন তিনি।
ওদিকে বুধবার সন্ধ্যায় ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন ট্রাম্প। এতে তিনি বলেছেন, দীর্ঘ সময় আমার সঙ্গে কাজ করছেন ব্রাড পারসেলে। আমাদের ডিজিটাল এবং ডাটা স্ট্র্যাটেজিতে তার ভূমিকা অনেক। এতে তিনি অব্যাহত থাকবেন। তবে নির্বাচনী প্রচারণায় তিনি হবেন একজন সিনিয়র উপদেষ্টা।
রিপোর্টে বলা হয়েছে, ওকলাহোমার সমাবেশ ফ্লপ হওয়ার পর থেকেই একপেশে হয়ে পড়েছিলেন ব্রাড পারসেলে। শোনা যায়, ওই সমাবেশ ব্যর্থ হওয়ার জন্য তাকে দায়ী করেছেন ট্রাম্প কন্যা ইভানকা ট্রাম্প এবং তার স্বামী জারেড কুশনার।
ওই সমাবেশের বিষয়ে ব্রাড পারসেলে বলেছেন, সেখানে ১০ লাখের বেশি মানুষের উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু উপস্থিত হয়েছিলেন মাত্র ৬২০০ জন। সমাবেশের পর একটি সিকিউরিটি গেট বন্ধ করে দেয়াকে দায়ী করেন ব্রাড। লোক জমায়েত নিয়ে তিনি মিডিয়াকেও দায়ী করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



