Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ হতে পারেন। হোয়াইট হাউস ছাড়ার পরপরই আসতে পারে এমন ঘোষণা।

টুইটারের একজন মুখপাত্র ফোর্বস ম্যাগাজিনকে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) একথা জানিয়েছেন।

ট্রাম্প টুইটারে চলমান মহামারি করোনাভাইরাস নিয়ে লাগাতার মিথ্যাচার ও নির্বাচন নিয়ে মিথ্যা দাবি প্রচার করছেন। যে কারণে টুইটারকে ‘সত্যতা যাচাই করতে’ এবং নির্দিষ্ট টুইটের ওপর সতর্কতার লেবেল লাগাতে বাধ্য হয়।

মূলত টুইটারের ‘ওয়ার্ল্ড লিডার নীতি’র আওতায় পড়ায় এতদিন ট্রাম্পের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওয়ার্ল্ড লিডার নীতির আওতায় সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যেমন- প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্যান্য শাসকরা পড়ে থাকেন। এদের মধ্যে যাদের যথেষ্ট সংবাদ-মূল্য আছে তারা টুইটারের কিছু নিয়ম ভঙ্গ করলেও ব্যবস্থা নেওয়া হয় না।

টুইটারের ওই মুখপাত্র ফোর্বসকে বলেন, জানুয়ারির ২০ তারিখের পর থেকে ট্রাম্প আর ‘ওয়ার্ল্ড লিডার নীতি’র আওতায় পড়বেন না। সাধারণ নাগরিকদের মতোই তাকে টুইটারের বিধিমালা মেনে চলতে হবে। ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগের পর ওইসব বিধিমালা না মানলে তাকে মারাত্মক সব ‘শাস্তি’ দেওয়া হবে। এরপর এক পর্যায়ে তাকে নিষিদ্ধ করা হতে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.