Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পরমাণু তৎপরতা পূর্ণ গতিতে চলবে : ইরান
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পরমাণু তৎপরতা পূর্ণ গতিতে চলবে : ইরান

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 9, 20212 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ঘোষণা করেছে, আমেরিকা যতক্ষণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত দেশটির কোনো পরমাণু তৎপরতা বন্ধ হবে না। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা হবে না, এমনকি এই তৎপরতার গতিও কমানো হবে না। খবর পার্সটুডে’র।

আজ (শুক্রবার) আরো পরে যখন ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠক হতে যাচ্ছে তখন এ বক্তব্য দিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও ভিয়েনা বৈঠকে ইরানি প্রতিনিধিদলের প্রধান সাইয়্যেদ আব্বাস আরাকচি।

ইরানে পুরোদমে শতকরা ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে জানিয়ে আরাকচি বলেন, এই প্রক্রিয়া থামাতে হলে আমেরিকাকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে।

আরাকচি বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের আলোচনা চলছে এবং এসব দেশ পরবর্তীতে তাদের নিজস্ব পদ্ধতিতে আমেরিকার সঙ্গে কথা বলছে। আমেরিকা যেহেতু এখন পরমাণু সমঝোতার কোনো অংশ নয় তাই তার সঙ্গে ইরানের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আলোচনা হচ্ছে না।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব আলামত পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে, মার্কিনীরা পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে সব নিষেধাজ্ঞা একবারে প্রত্যাহারের দিকে এগুচ্ছে।

সাম্প্রতিক সময়ে জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছে যা থেকে তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু বাইডেন এখন পর্যন্ত এই সমঝোতায় ফিরে আসার বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নেননি।

আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে আসবে কিনা বা কি প্রক্রিয়ায় ফিরে আসবে তা নিয়ে আজ বিকেলে ভিয়েনায় আমেরিকা ছাড়া পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলোর সঙ্গে ইরানের দ্বিতীয় দফা বৈঠক হতে যাচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

জুন 9, 2026
আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

জুন 9, 2026
মতবিরোধের ইঙ্গিত

এবার ইরানে হামলা করলে ইসরায়েলকে একা লড়তে হবে: ট্রাম্প

জুন 9, 2026
Latest News
তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

মতবিরোধের ইঙ্গিত

এবার ইরানে হামলা করলে ইসরায়েলকে একা লড়তে হবে: ট্রাম্প

মতবিরোধের ইঙ্গিত

নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন ট্রাম্প: মার্কিন দূত

ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

ব্যর্থ হলে

‘আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে হরমুজ থেকে বিতাড়িত করবে ইরান’

ট্রাম্প

ইসরায়েল ইরানে ফের হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে: ট্রাম্প

বিশ্ববাজারে তেলের দাম

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

রাস্তায় থুতু

রাস্তায় থুতু বা ময়লা ফেললেই শাস্তি

সোনার দাম

বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa