narayanganj

Advertisement
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার মৃত তোতা মিয়ার ছেলে নুরে আলম (৩০) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মৃত হায়দার আলীর ছেলে শহিদুল হক (৫৫)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঢাকা থেকে নরসিংদীগামী মেঘালয় পরিবহনের একটি যাত্রীবাহী বাস আড়াইহাজারের পুরিন্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত ২০ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাঁচরুখী ও মাধবদীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের নেয়ার পর আরও একজনের মৃ’ত্যু হয়।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে এবং যানচলাচল স্বাভাবিক রয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামও বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.