Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নীলফামারীতে দেশের প্রথম বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্মসূচি চালু
জাতীয় বিভাগীয় সংবাদ রংপুর

নীলফামারীতে দেশের প্রথম বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্মসূচি চালু

By Shamim RezaNovember 18, 20192 Mins Read

নীলফামারীতে দেশের প্রথম বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্মসূচি চালু

Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশে প্রথম মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্মসূচি নীলফামারীতে চালু হয়েছে। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান প্রধান অতিথি হিসাবে আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।

সচিব বলেন, দেশের মোট জনসংখ্যার এক চর্তুথাংশই কিশোর-কিশোরী। তাদের শিক্ষা, জীবন, দক্ষতা ও স্বাস্থ্যের উপর নির্ভর করছে আমাদের দেশের ভবিষ্যৎ।

তিনি বলেন, ‘নীলফামারী জেলা প্রশাসন মাধ্যমিক পর্যায়ের কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শিক্ষা কর্মসূচির যে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে তা ব্যতিক্রম ও প্রশংসনীয় এবং সারাদেশের জন্য মডেল। এ উদ্যোগকে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে।’

জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ মোহাম্মদ সালাহ উদ্দিন, মহাপরিচালক (গভর্নেন্স ইনোভেশন) মো. আশরাফ উদ্দিন, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।

পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান জেলা শহরের কালেক্টরেট পাবলিক স্কুল এ- কলেজে বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্ণারের উদ্বোধন করেন।
নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচিটি চালু করা হয়েছে।

তিনি জানান, স্থানীয় সরকার বিভাগ, জেলা স্বাস্থ্য ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে। ইতিমধ্যে এক কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকা অনুদান সংগ্রহ করা হয়েছে।
প্রাথমিকভাবে জেলার ৬টি উপজেলার ৬০টি ইউনিয়নে একটি করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্ণার স্থাপন করা হবে। পর্যায়ক্রমে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এ প্রকল্পের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, জেলায় মোট ৪৬০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয় ২৯০টি, মাদ্রাসা ১২৫টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৪৫টি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

July 22, 2026
Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

July 22, 2026
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026

Latest News

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa