Advertisement

নীলফামারী প্রতিনিধি: ‘নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবস উপলক্ষে নীলফামারীতে জেলা পর্যায়ে পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী সংসদ সদস্য রাবেয়া আলীম।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন সৈয়দপুরের রওশন আরা, ডোমারের নাজিরা আখতার, কিশোরগঞ্জের শামীম আরা, ডোমারের বাছিরন ও জলঢাকা উপজেলার আরজিনা বেগম।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপক চক্রবর্তি, নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুপম মহসিন রেজার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নুরুন্নাহার শাহজাদী।

এরআগে ডিসি অফিস থেকে শুরু করে বনার্ঢ্য এক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলায় এসে মিলিত হয়। এতে বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নুরুন্নাহার শাহজাদী বলেন, যারা সমাজে অর্থনৈতিকভাবে সাফল্য, শিক্ষা ও চাকরি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্দ্যেমে পথ চলা এবং সমাজ উন্নয়নে সফলতা দেখিয়েছেন এ রকম পাঁচ নারীকে সম্মাননা প্রদান করা হয় রোকেয়া দিবসের অনুষ্ঠানে।

২০১৩ সাল থেকে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় সম্মাননা প্রদান করা হচ্ছে বলে জানান নুরুন্নাহার।

 

এছাড়াও নীলফামারী পৌরসভার উদ্যোগে সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রধান অতিথি ছিলেন।

বক্তব্য দেন নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, সচিব মশিউর রহমান, কাউন্সিলর নুর জাহান বেগম প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.