
সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলার সম্পাদক মো. মাহামুদুল হাসান মেজরের তত্ত্বাবধানে জলঢাকা থানা চত্বরে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবার রহমান মনি, জলঢাকা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মানিক লাল দত্ত, কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক হাসান তনা, সাংবাদিক আব্দুর রউফ হায়দার, বাফুফে রেফারি হাসান মিলন, বিশিষ্ট ফুটবলার আফিজার রহমান এবং ক্রীড়াবিদ মুকুল।
রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে আঞ্চলিক এই সংগঠনটি।
এর আগে গত বছর করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে সর্বমহলে প্রশংসা কুড়ান রংপুর বিভাগ সমিতি, ঢাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



