আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা ৩টি দুর্নীতির মামলার শুনানি শুরু হয়েছে বুধবার। ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাগুলো করা হয়েছিল তার বিরুদ্ধে। মামলাগুলো আগামী ডিসেম্বরের শেষ নাগাদ নিষ্পত্তি হবে বলে আশা ব্যক্ত করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল।

inter-big-1-20190301155139

Advertisement
এদিকে ইসরায়েলের দ্বিতীয় সাধারণ নির্বাচনে লড়াই শেষ না করতেই দুর্নীতির মামলা লড়তে হচ্ছে নেতানিয়াহুকে। দুই সপ্তাহ আগে শেষ হওয়া নির্বাচনে কে দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন তা-ই নির্ধারণ হয়নি। নেতানিয়াহুকে কোয়ালিশন সরকার গঠন করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রভেন রিভিলিন। মামলার শুনানি শুরু হওয়ায় সেই প্রক্রিয়া আপাতত স্থগিত। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা তিনটি অভিযোগের একটি হচ্ছে, তিনি ক্ষমতায় থাকাকালীন পিংক ক্যাম্পেইন ও একটি সিগার ব্র্যান্ডের প্রসারের জন্য মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়েছিলেন। এছাড়া আরেকটি মামলার বিষয়, একটি দৈনিক সংবাদপত্রের প্রচার বাড়ানোর শর্তে তার প্রতিদ্বন্দ্বী আরেকটি পত্রিকার প্রচারে বিঘ্ন ঘটিয়েছে নেতানিয়াহু সরকার। এজন্যও তিনি অনেক টাকা ঘুষ গ্রহণ করেছিলেন। অন্য আরেকটি অভিযোগে বলা হয়, নিজের পক্ষে সংবাদ প্রচারের জন্য একটি টেলিকমিউনিকেশন কোম্পানিকে বিশাল অঙ্কের টাকা ঘুষ প্রদান করেছিলেন প্রধানমন্ত্রী।

১২ জনের একটি বেঞ্চ মামলা তিনটি পরিচালনা করছেন। জেরুজালেমে অ্যাটর্নি জেনারেল আভিচাই মেন্ডেলব্লিটের তত্ত্বাবধানে ইসরায়েলের আইন মন্ত্রণালয়ে মামলাগুলোর শুনানি আগামী ডিসেম্বর পর্যন্ত চলতে থাকবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google