Picture (2) Kaligonj 28.20.19

Advertisement

রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ওই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, যে নেতা মানুষ ও জনগনের কাছে যেতে জানে, সেই নেতার পাশে থাকবো। পদ-পদবী নিয়ে নেতা সাজলে সে নেতা না। নেতার কাজ হচ্ছে সাধারণ মানুষের অধিকার রক্ষা ও জনসেবা করা।

সোমবার (২৮ অকক্টোবর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ১ থেকে ৯নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার সহচর হয়ে থাকবো।

Picture (1) Kaligonj 28.20.19

কালীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি আহমেদুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহআলম দেওয়ানের পরিচালনায় সন্মেলনে আরো বক্তব্য রাখেন-কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আলী-আল-রাফু অমিত প্রমুখ।

এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google