Advertisement

রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, জীবনে অনেকবার নিজের নাম শুনেছি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলাম দু’বার। একই মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির দু’বার সভাপতিও ছিলাম কিন্তু সাংগঠনিকভাবে কোন পদবী হিসেবে এবারই প্রথম নেত্রীর মুখে নিজের নাম শুনে নিজেকে অন্যরকম উচ্চতায় আবিষ্কার করেছি। তবে আমি কালীগঞ্জবাসীর দোয়া চাই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সাংগঠনিকভাবে যে সম্মান দিয়েছেন, আমি যেন সে সম্মান রক্ষা করতে পারি।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা শেষে এ কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো ভুল সিদ্ধান্ত নেন না। বাংলাদেশ আ’লীগ সদ্য প্রকাশিত কেন্দ্রীয় কমিটি তার প্রমান। কমিটিতে আমাকে মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন দেশনেত্রী শেখ হাসিনা।

এসময় গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধূরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, আ’লীগ নেতা পরিমল চন্দ্র ঘোষ, এবিএম তারিকুল ইসলাম, কালীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি এসএম রবিন হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেহের আফরোজ চুমকী আওয়ামী লীগের বৃহত্তর ঢাকা জেলার জনপ্রিয় নেতা শহীদ ময়েজউদ্দিন আহমেদের মেয়ে । তিনি রাজনীতিতে জড়িয়েছেন পিতার মৃত্যুর পর। এখন সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। চুমকী বর্তমান সরকারের গত দুই মেয়াদে টানা দু’বার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। একই মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতিও ছিলেন একবার। এবার  আ’লীগের কাউন্সিলে তিনি মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী হিসেবে চুমকীর আলাদাও পরিচিতি রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google