Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নোবেল বিজয়ীদের নাম জানা যাবে আজ
আন্তর্জাতিক

নোবেল বিজয়ীদের নাম জানা যাবে আজ

By Saleh MohammadOctober 7, 2019Updated:October 7, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৯ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা আজ থেকে শুরু হচ্ছে। নোবেলের জন্য এ বছর ২২৩ জন এবং ৭৮টি প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছে।

Nobel_Prizeবিভিন্ন বিষয়ের নোবেল কমিটিগুলোর ঘোষণা অনুযায়ী, ৭ অক্টোবর বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় স্টকহোম ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে চিকিৎসাবিদ্যায়, ৮ অক্টোবর বিকেল পৌনে চারটায় দ্য রয়াল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে পদার্থবিদ্যায়, ৯ অক্টোবর পৌনে চারটায় রয়াল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে রসায়নবিদ্যায়, ১০ অক্টোবর বিকেল পাঁচটায় দ্য রয়াল সুইডিশ একাডেমি থেকে সাহিত্য এবং ১১ অক্টোবর নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে।

আগামী ১৪ অক্টোবর বিকেল পৌনে ৪টায় রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্স ঘোষণা করবে দ্য ব্যাংক অব সুইডেনের দেয়া বিকল্প নোবেল পুরস্কারখ্যাত অর্থনীতির বিজয়ীর নাম।

অলিখিত নিয়ম অনুযায়ী ‘সাহিত্যে’ নোবেল পুরস্কার ঘোষণার দিনক্ষণ সাধারণত আগে থেকে জানানো হয় না। কিন্তু এ বছর সাহিত্য পুরস্কারের ঘোষণার তারিখটাও জানানো হয়েছে, যা নোবেল পুরস্কারের ইতিহাসে প্রথম।

Advertisement

২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হবে না বলে সুইডিশ একাডেমি ঘোষণা দিয়েছিল। এর পক্ষে যুক্তি তুলে ধরে বলেছিল, মাত্রাতিরিক্ত দুর্বল একাডেমি এবং বহির্বিশ্বে একাডেমি অতিমাত্রায় বিশ্বাসযোগ্যতা হারানোর কারণে নোবেল কমিটি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

গত বছরের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী বাছাইয়ের কাজ অনেক দূর এগোলেও পুরস্কারটি দেয়া হয়নি। এ বছর একই সঙ্গে ২০১৮ ও ২০১৯ সালের সাহিত্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

রসায়নবিদ্যা, পদার্থবিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, শান্তি ও সাহিত্যে বিশেষ অবদান ও কৃতিত্বের জন্য নোবেল ফাউন্ডেশন সুইডেন এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি বিশ্বের সবচেয়ে দামি এবং সম্মানজনক এই পুরস্কার দিয়ে থাকে। আলফ্রেড নোবেলের উইলে এই পুরস্কারগুলোর কথা উল্লেখ থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেয়ার কথা বলা হয়নি।

১৯৬৮ সালে দ্য ব্যাংক অব সুইডেনের বিশেষ সিদ্ধান্তে অর্থনীতিতে পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়। যেহেতু অর্থনীতির পুরস্কারটি নোবেলের অন্যান্য পুরস্কারের মতো একই সময়ে ঘোষণা ও প্রদান করা হয় এবং এই পুরস্কারের অর্থের পরিমাণও অন্য পুরস্কারের সমান হওয়ায় তা নোবেল পুরস্কারের মতোই সম্মানজনক।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa