জুমবাংলা ডেস্ক: নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতি মারা গেছে। নিহতরা হলেন- উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের জালাল আহমেদের স্ত্রী মোসাম্মৎ হায়াতের নেছা (৭৫) ও একই গ্রামের হাসান আহমেদের ছেলে জিহাদ হোসেন (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হায়াতের নেছা তার বাড়ির ভিতরের এক নাতীকে নিয়ে বাড়ির পাশের একটি বাড়িতে ওষুধ নিয়ে যাচ্ছিলেন। এ সময় ধান খেতে জিহাদুল ইসলাম বিদ্যুৎপৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে যান। তাকে পড়ে থাকতে দেখে দাদী হায়াতের নেছা বাচ্চাটিকে স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনিও ঘটনাস্থলে মারা যান।
পরকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহার আলম মুন্সি বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, বিষয়টি চাটখিল থানার পুলিশকে অবহিত করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ধান খেত থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে এনে রাখে।
চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



