আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের সোকোটো রাজ্যের একটি নদীতে একটি নৌকা ডুবে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।ওই অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।

নৌকা ডুবে নাইজেরিয়ায় ২৯ জনের প্রাণহানি
ফাইল ছবি
Advertisement

গভর্নর আমিনু তাম্বুওয়াল জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। নৌকাটি সাগরী নদীতে ৩৫ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় ডুবে যায়।ডুবুরিরা ছয়জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। নৌকাটির অধিকাংশ যাত্রীই ছিল নারী। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

এর আগেও এই ধরনের দুর্ঘটনার জন্য নৌকায় ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন এবং নিরাপত্তা নিয়মের অভাবকে দায়ী করা হয়েছে।

ধুমধাম আয়োজনের মাঝে রণবীর-আলিয়ার বিয়ে স্থগিত!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.