আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ঘণ্টায় ১২২ মাইল বেগে ঝড়টি আঘাত হানে। এর জেরে কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। ক্ষতিগ্রস্ত হয় লন্ডনের বিনোদনকেন্দ্র ‘ও টু অ্যারেনা’র ছাদ।

ঝড়

Advertisement

ব্রিটেনের আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইউনিস অ্যাজোরস দ্বীপপুঞ্জ হয়ে ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে।

লন্ডনে ঝড়ের সময় একটি গাড়ির ওপর গাছ পড়ে এক নারীর মৃত্যু হয়। লিভারপুলেও ঘূর্ণিঝড়ের সময়ে গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হ্যাম্পশায়ারের দক্ষিণাঞ্চলীয় ইংলিশ কাউন্টিতে ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নেদারল্যান্ডসে ইউনিসের কারণে উপড়ে পড়া গাছের নীচে চাপা পড়ে চারজনের মৃত্যু হয়। প্রচণ্ড গতিশীল বাতাসের কারণে বেলজিয়ামে একটি হাসপাতালের ছাদের উপর একটি ক্রেন ভেঙে পড়ে।

বাতাসের তোড়ে ভাসমান নৌকা থেকে উড়িয়ে গিয়ে পানিতে পড়ে এক ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়। আয়ারল্যান্ডেও উপড়ে পড়া গাছের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি ঝড়ের তাণ্ডবের পর ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ করছিলেন। লন্ডনে প্রচণ্ড বাতাসের কারণে বিনোদনকেন্দ্র ‘ও টু অ্যারেনা’র ছাদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি টিউমারের ওজন ৪৭ কেজি

ইউনিসের তাণ্ডবে যুক্তরাজ্যে ৪৩৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার বিকালে যুক্তরাজ্যের আবহাওয়া দফতর জানিয়েছিল, ঘূর্ণিঝড়টি স্ক্যান্ডিনেভিয়া ও ইউরোপের উত্তরাঞ্চলীয় মূল ভূখণ্ডের দিকে ছুটে যাচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, এমন ঘটনা সচরাচর ঘটে না, হঠাৎ করে কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা খতিয়ে দেখা হবে। ব্রিটেনজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, রয়টার্স

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.