Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নৌকাডুবিতে ১৮ জনের প্রাণহানির ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

নৌকাডুবিতে ১৮ জনের প্রাণহানির ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

By iNews DeskApril 27, 20212 Mins Read

নৌকাডুবিতে ১৮ জনের প্রাণহানির ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

Advertisement
জুমবাংলা ডেস্ক : নেত্রকোনায় মদনের উচিতপুর হাওরে পর্যটকবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবিতে ১৮ জনের প্রাণহানির ঘটনায় নৌপরিবহন অধিদপ্তরের মামলার প্রধান আসামিসহ তিনজনকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত প্রধান আসামি ট্রলার মালিক উপজেলার সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামের নূরুল হকের (পুলিশ মিয়া) ছেলে লাহুত মিয়াকে (৪১) সোমবার রাতে উচিতপুর ট্রলারঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া নৌকার দুইজন মাঝি উচিতপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আল আমিন ওরফে শাহাদাদ (২৮) এবং কুলিয়াটি গ্রামের আলাদ মিয়ার ছেলে কায়রুল ইসলামকে (৩০) থানার সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

২০২০ সালের ৫ আগস্ট ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা গ্রামের ও গৌরীপুর উপজেলা থেকে ৪৮ জন শিক্ষক-শিক্ষার্থী পর্যটকবাহী যাত্রী উচিতপুর ট্রলারঘাট থেকে ভাই ভাই ট্রলারে হাওর ভ্রমণে বের হয়। ট্রলারটি উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের রাজালীকান্দা নামক স্থানে পৌঁছলে ঝড়োহাওয়ার কবলে পড়ে ট্রলারডুবে ১৮ জনের প্রাণহানি ঘটে।

এ নিয়ে ইউএনও বুলবুল আহমেদকে প্রধান করে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে জেলা প্রশাসন। সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। ১৯ আগস্ট ২০২০ জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেন।

তবে তদন্তে বলা হয়েছিল প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত ট্রলারে বেঁচে যাওয়া যাত্রী, স্থানীয় উদ্ধারকর্মী, প্রত্যক্ষদর্শী, নিহতদের অভিভাবকদের বক্তব্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে ভবিষ্যতে দুর্ঘটনা রোধে পাঁচটি সুপারিশও করা হয়। ফলে তাৎক্ষণিক নৌকার মালিকসহ মাঝিরা এ আইনের ফাঁকফোকর থেকে বের হয়ে যায়। তবে তাৎক্ষণিক এ প্রতিবেদন নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া শুরু হয় সচেতন মহলের মধ্যে।

পরে ঢাকার বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা ও দায়রা জজ নৌ আদালতে মামলা হয়। এতে নৌকার মালিক লাহুত মিয়া ও দুই মাঝিকে আসামি করে নৌপুলিশ। এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

মদন থানার ওসি ফেরদৌস আলম বলেন, নৌকার মালিক লাহুত মিয়া, মাঝি আল আমিন ও খায়রুলকে আদালতের গ্রেফতারি পরোয়ানায় সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের নেত্রকোনা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa