
ঘোষিত ফলাফল অনুসারে নৌকার বিদ্রোহী প্রার্থী খোরশেদ আহমদ খান সুইট (চশমা প্রতীকে) ৩ হাজার ২৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মোক্তাদির মোক্তার (ধানের শীষ প্রতীকে) পান ৩ হাজার ২৪০ ভোট। এছাড়া অপর ২ প্রার্থী খায়রুল আমিন চৌধুরী (আনারস প্রতীকে) ১ হাজার ১৮ ভোট পান।
এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত অধ্যাপক সিএম জয়নাল আবেদীন (নৌকা প্রতীকে) ৯৬৬ ভোট পান।
উপজেলা নির্বাচন অফিসার আহসান ইকবাল জানান, দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



