
সোমবার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নড়াইলের কালিয়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরার নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন।
উক্ত নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণের অভিযোগে কালিয়া উপজেলা আওয়ামী লীগ ও দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী কর্তৃক জেলা আওয়ামী লীগের নিকট প্রেরিত অভিযোগ সমূহ সরেজমিনে অনুসন্ধান সাপেক্ষে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে সংগঠনের ৪৭’র ‘ঠ’ অনুচ্ছেদ মোতাবেক সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়া দলীয় শৃঙ্খলা বিধি ভঙ্গের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ বরাবর যথাযথ সাংগঠনিক বিধি মোতাবেক চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ করা হয়।
অভিযুক্ত অন্যরা হলেন, কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সরদার মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিশ্বনাথ স্বর্ণকার, যুগ্ম-সম্পাদক নাজমুল হক প্রিন্স, হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী গোলাম মোহাম্মদ, সালামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল আওয়াল ও ইলিয়াসাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোল্যা সেকেন্দার আলী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



