জুমবাংলা ডেস্ক: নড়াইল জেলায় সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলা ও করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে প্রায় ৩লাখ পিস মাস্ক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও এনজিওসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে এসব মাস্ক বিতরণ করা হয়।

ব্র্যাক নড়াইল জেলা সমন্বয়ক মোঃ আব্দুস সামাদ জানান, ব্র্যাক যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা ‘হ্যান্স ব্র্যান্ডস ইনক’ প্রদত্ত নড়াইল জেলায় ২লাখ ৮৪ হাজার পিস পুনরায় ব্যবহারযোগ্য পরিবেশ বান্ধব সুতি মাস্ক বিতরণ করা হয়েছে।
এর মধ্যে নড়াইল জেলা প্রশাসন, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, স্থানীয় এনজিও, কমিউনিটি লেডার, মসজিদ, মাদ্রাসা, ব্র্যাক সদস্য, কমিউিনিটি ক্লিনিক, ব্র্যাক স্বাস্থ্য কর্মী, ব্র্যাক সেবিকাদের মাধ্যমে এসব মাস্ক বিতরণ করা হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



