
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে অনেক মৃত উটকে দেখা গেছে। এছাড়া অনেক উট মৃত্যুর কোলে পড়ে চিৎকার করছে।
দ্যা রিমারেন্ট নামের একটি ফেসবুক পেজে মঙ্গলবার ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওর ক্যাপশনের শিরোনামে লেখা হয়, ‘সৌদি আরবে অনেক উট মারা গেছে।’ বিস্তারিত ক্যাপশনে লেখা হয়, ‘ পঙ্গপালের আক্রমণ থেকে বাঁচতে গাছ ও উদ্ভিদে কীটনাশক প্রয়োগ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। কীটনাশক প্রয়োগের পর থেকেই বিষযুক্ত উদ্ভিদ খেয়ে হাজার হাজার উট মারা যাচ্ছে। এমন দাবি ওই ভিডিওতে করা হচ্ছে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিশাল পঙ্গপালের উপস্থিতিতে এক ব্যক্তি পঙ্গ ধরার চেষ্টা করছেন। পরে ভিডিওটির আরেকটি অংশে মরুভূমি দেখা যায়। সেখানে বেশ কয়েকটি উটকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া অনেক উট মৃত্যুর কোলে রয়েছে। ওই সময় কয়েক ব্যক্তিকে সেখানে পর্যবেক্ষণ করতে দেখা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



