Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পঞ্চগড়ে শতাধিক কবরে আগুন!
বিভাগীয় সংবাদ রংপুর

পঞ্চগড়ে শতাধিক কবরে আগুন!

By Saiful IslamApril 3, 20212 Mins Read

পঞ্চগড়ে শতাধিক কবরে আগুন!

Advertisement
জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া ধাইজান গ্রামে চার মুক্তিযোদ্ধার কবরসহ শতাধিক কবরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে তেঁতুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এমন ঘটনা ঘটানোর কারণে ক্ষোভ বিরাজ করছে মুক্তিযোদ্ধাদের মাঝে।

মুক্তিযোদ্ধাদের দাবি, দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণসহ অপরাধীদের গ্রেফতার করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে তারা।

ঘটনাটি ঘটেছে গত (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া ধাইজান গ্রামে। এ ঘটনায় শুক্রবার (২ এপ্রিল) দুপুরে তেঁতুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া ধাইজান গ্রামে সিপাইপাড়া মৌজার এসএ ১২৯ নং খতিয়ানভুক্ত জমি কয়েক যুগ ধরে কবরস্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ওই স্থানে ৪ বীর মুক্তিযোদ্ধাসহ শতাধিক মানুষের কবর রয়েছে।

দীর্ঘদিনের ব্যবহৃত কবরস্থান বাইনগছ গ্রামের আ. জব্বারের ছেলে জিয়াউর রহমান (২৮) একই গ্রামের মৃত আসাবদ্দীনের ছেলে আব্দুল গণি (৬০), আব্দুল জব্বার (৫২), জালাল উদ্দিন (৫০), আব্দুল জলিল (৪৮) নিজেদের দাবি করে গত ২৮ মার্চ (রোববার) বিকেল সাড়ে ৫টায় সবার অগোচরে আক্রোশমূলকভাবে আগুন দিয়ে কবরগুলো জ্বালিয়ে দেয়।

এ ঘটনায় কবরস্থানে ৪ বীর মুক্তিযোদ্ধার কবরসহ শতাধিক কবরের উপরিভাগ পুড়ে যায়। পরে বিষয়টি সবার নজরে এলে স্থানীয় প্রত্যক্ষদর্শী ওবায়দুল হক কবরস্থানে আগুন লাগানোর ঘটনাটি সবাইকে জানিয়ে দেন।

অভিযোগকারী ও মুক্তিযোদ্ধা সন্তান ইমরান আলী প্রধান বলেন, ‘আমি শবে বরাত উপলক্ষে ২৯ মার্চ (সোমবার) বিকেলে কবরস্থানে গিয়ে দেখি সব কবর আগুনে পুড়ে গেছে।’

পরে জানার চেষ্টা করলে প্রত্যক্ষদর্শী ওবায়দুল হক বলেন, ‘বাজারে যাওয়ার সময় জিয়াউর রহমানকে কবরস্থানে আগুন লাগাতে দেখি। আমি মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

প্রত্যক্ষদর্শী ওবায়দুল হক জানান, আগুন লাগানোর সময় জিয়াউর রহমানকে বাধা দিলেও কবরস্থানে আগুন লাগিয়ে দেয়। এবং কবরস্থানে আগুন লাগিয়ে মসজিদে ২০ টাকা দান করবে বলে আমাকে জানায়।

তেঁতুলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহাবুবুর রহমান জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা এক দুঃখজনক ঘটনার সম্মুখীন হয়েছি। আমাদের জন্য এটা লজ্জাজনক এবং জাতির জন্য এটা অপমানজনক, আমাদের জন্যও অপমানজনক। বীর মুক্তিযোদ্ধা ৪ জন এই কবরস্থানে শুয়ে আছে। এটা ব্রিটিশ আমলের কবরস্থান। আজকে ব্যক্তিগত স্বার্থে এই কবরস্থানে আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সময় নিউজ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

July 6, 2026
স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

July 6, 2026
৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

July 6, 2026

Latest News

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa