Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home অপরাধ-দুর্নীতি পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
অপরাধ-দুর্নীতি বরিশাল বিভাগীয় সংবাদ

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

By Hasan MajorAug 3, 2020, 8:39 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: পটুয়াখালীর বাউফলের কেশবপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ভাইসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে কেশবপুর বাজারে হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন-ইশাদ হোসেন (২৫) ও রুম্মান (৩০)।

স্থানীয়রা জানান, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কলেজ অধ্যক্ষ সালাউদ্দিন পিকু এবং সাধারণ সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুর মধ্যে কোন্দল নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে কেশবপুর বাজারে একটি সভা ডাকেন সভাপতি সালাউদ্দিন। ওই সভায় ডাকা হয়নি সাধারণ সম্পাদক মহিউদ্দিনকে। এ ঘটনা নিয়ে দুপুরে মহিউদ্দিন লাভলুর সমর্থক রফিককে মারধর করে সভাপতি সালাউদ্দিনের সমর্থকরা। পরে রফিকের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল হামলা করে সালাউদ্দিনের পক্ষের ১০ জনকে আহত করে। এ ঘটনায় সালাউদ্দিনের সমর্থক ইব্রাহিম বাদী হয়ে বাউফল থানায় মামলাও করেন।

এ মামলার জের ধরে রবিবার রাত সাড়ে ৮টার দিকে কেশবপুর বাজারে মহিউদ্দিনের সমর্থক রফিক ও রাশেলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল সালাউদ্দিনের সমর্থক ইব্রাহিম ও রুম্মানের হাত পায়ের রগ কেটে দেয়। এসময় ইশাদকেও কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে ইশাদের মৃত্যু হয়।রুম্মানকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সালাউদ্দিন পিকু বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মামলা করায় সাবেক বিএনপি ক্যাডার বাজারে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত পায়ের রগ কেটে আমার সহদরসহ দুইজনকে হত্যা করেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন বলেন, দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বিএনপি অফিসে

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

May 22, 2026, 12:24 AM Asia/Dhaka
বিদ্যুৎ থাকবে না

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

May 21, 2026, 11:27 PM Asia/Dhaka
Madrasha

মাদ্রাসায় শিশুর ঝুলন্ত মরদেহ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

May 21, 2026, 10:25 PM Asia/Dhaka
Latest News
বিএনপি অফিসে

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

বিদ্যুৎ থাকবে না

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Madrasha

মাদ্রাসায় শিশুর ঝুলন্ত মরদেহ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

ইয়াবা

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

Shamim

মাদক ও চোরাচালান উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই শামীম আল মামুন

কিশোরী

গভীর রাতে অসহায় কিশোরী, সহযোগিতা করেনি থানা

Teaher

কাঠ দিয়ে আঘাতের পর শ্বাসরোধে গৃহশিক্ষিকা মরিয়মকে হত্যা করেন সুমি

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ব্রাজিলের পতাকা

নওগাঁয় টাঙানো হলো ৪০০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp