Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ পটুয়াখালীর রাঙ্গাবালীতে সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ
বরিশাল বিভাগীয় সংবাদ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ

By Hasan MajorJul 6, 2020, 10:25 AM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: পটুয়াখালীর সাগর উপকূলীয় রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে অধিকাংশ সড়কই কাঁচা। দীর্ঘদিনেও সড়কের কোনো উন্নয়ন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদা মাটিতে একাকার হয়ে যায় মাটির রাস্তাটি। ফলে ভোগান্তিতে রয়েছেন ওই এলাকার অন্তত ৩০ হাজার মানুষ। খবর ইউএনবি’র।

পাকা রাস্তা না থাকায় জনবসতির শুরু থেকে এখন পর্যন্ত মাটির রাস্তায় চলাচল করছেন তারা। মেরামতের অভাবে তাও এখন চলাচল অযোগ্য। মেরামত করে চলাচল যোগ্য করে তোলার প্রত্যাশা স্থানীয়দের।

সরেজমিন ঘুরে দেখা গেছে, রাঙ্গাবালী উপজেলা সদর থেকে কলাপাড়া উপজেলায় যেতে বড়বাইশদিয়া ইউনিয়নের গাইয়াপাড়া লঞ্চঘাট পর্যন্ত একটি মাত্র রাস্তা। খালগোড়া বাজার খেয়াঘাট থেকে চরগঙ্গা ক্লোজারের উপর দিয়ে প্রায় ৮ কিলোমিটার দূরে গাইয়াপাড়া লঞ্চঘাটে গিয়ে রাস্তাটি শেষ হয়।

অপরদিকে, ক্লোজারের পশ্চিম পাড় দিয়ে এই রাস্তা থেকে অপর একটি রাস্তা কাটাখালী গ্রাম হয়ে প্রায় তিন কিলোমিটার দূরে বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত পৌঁছেছে।

রাস্তা দুটোই ইউনিয়নের ব্যস্ততম রাস্তা। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই রাস্তায় চলাচল করে। দীর্ঘ কয়েক যুগ আগে নির্মিত এই মাটির রাস্তা কখনো পূর্নসংস্কার হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে চলতি বছর রাঙ্গাবালী সরকারি কলেজ সংলগ্ন সাইক্লোন শেল্টার নির্মিত হওয়ায় খালগোড়া খেয়াঘাট থেকে শুরু করে দুই কিলোমিটার কানেকটিং রোড হিসেবে পাকা করা হয়। বাকি প্রায় ছয় কিলোমিটার বেহাল অবস্থাতেই রয়ে গেছে।

স্থানীয়রা জানান, শুকনো মৌসুমে যাতায়াত ব্যবস্থা ভাড়ায় চালিত মোটরসাইকেল ও টমটম ব্যবহার হয়। অনেক কষ্টে ভাঙ্গা চুরা রাস্তায় বেশি ভাড়া দিয়ে যাতায়াত করে এলাকার মানুষ। বর্ষা শুরু হলে বন্ধ হয়ে যায় ওই সব বাহন। মানুষকে চলাচল করতে হয় পায়ে হেঁটে। সামান্য বৃষ্টির হলে কাঁদামাটিতে একাকার হয়ে যাতায়াত অযোগ্য হয়ে পরে রাস্তাগুলো।

ইউনিয়নের চারিদিকে ওয়াপদার বেরিবাধ থাকলেও মেরামতের অভাবে মাঝেমাঝে খানাখন্দের সৃষ্টি হয়ে বৃষ্টির পানি জমে থাকে। উচ্চতার দিক দিয়েও তা যথেষ্ট নয়। মাঝেমাঝে এতো নিচু যে, প্রাকৃতিক যে কোনো দুর্যোগে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি একটু বেশি হলে তলিয়ে যায় বেরিবাঁধ। লোনা পানি ঢুকে যায় ফসলি জমিতে। যেমনটা ঘটেছিল ঘূর্ণিঝড় আম্পানেও। চরগঙ্গা বাজারের রাস্তায় নির্মিত স্লুইস গেটের দুপাশে অন্তত ৩০০ মিটারের মতো রাস্তা তলিয়ে পানি ঢুকে যায় গোটা এলাকায়।

স্থানীয় সমাজ সেবক তোতা মিয়া জানান, দীর্ঘদিনেও রাস্তা উন্নয়ন বা সংস্কার করা হয়নি। বৃষ্টি হলে রাস্তার অবস্থা নদীর মতো হয়ে যায়। দূর থেকে তাকালে নদী মনে হয়। রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে মানুষ চলাই কঠিন। রাস্তার বেহাল দশার কারণে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীদের চরম কষ্টে প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। এ যেন ভোগান্তির শেষ নেই। রাস্তাটি উন্নয়ন বা সংস্কার হলে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ চলাচলের পথ সুগম হবে। অপরদিকে লোনা পানি থেকে রক্ষা পাবে ফসলি জমি।

বড়বাইশদিয়া ইউপি সদস্য মো. সোনা মিয়া জানান, রাঙ্গাবালী এবং কলপাড়া উপজেলায় যাতায়াত করতে হয় বড়বাইশদিয়া ইউনিয়নের ওপর দিয়ে। এখানের রাস্তাঘাট অনুন্নত থাকায় এই উপজেলার মানুষকে খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও সোনারচর যেতে হয় এই পথ দিয়ে। এদিকে বড়বাইশদিয়ার অপর পাশেই পায়রা সমুদ্র বন্দর। সেখানে যেতে হলেও এই পথ দিয়েই যেতে হয়। সবদিক বিবেচনায় এই সড়কগুলো অতি দ্রুত উন্নয়ন করা দরকার।

বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হাসানাত আব্দুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে সড়ক উন্নয়নের দাবি জানাচ্ছেন এলাকাবাসী। আমরা সরকারের বিভিন্ন দপ্তরে বহুবার আবেদন পাঠিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি। তবে সরকার এখন যেভাবে উন্নয়নের কাজ করছে, তাতে কোনো রাস্তাই অনুন্নত থাকার কথা নয়।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বিএনপি অফিসে

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

May 22, 2026, 12:24 AM Asia/Dhaka
বিদ্যুৎ থাকবে না

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

May 21, 2026, 11:27 PM Asia/Dhaka
Madrasha

মাদ্রাসায় শিশুর ঝুলন্ত মরদেহ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

May 21, 2026, 10:25 PM Asia/Dhaka
Latest News
বিএনপি অফিসে

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

বিদ্যুৎ থাকবে না

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Madrasha

মাদ্রাসায় শিশুর ঝুলন্ত মরদেহ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

ইয়াবা

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

Shamim

মাদক ও চোরাচালান উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই শামীম আল মামুন

কিশোরী

গভীর রাতে অসহায় কিশোরী, সহযোগিতা করেনি থানা

Teaher

কাঠ দিয়ে আঘাতের পর শ্বাসরোধে গৃহশিক্ষিকা মরিয়মকে হত্যা করেন সুমি

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ব্রাজিলের পতাকা

নওগাঁয় টাঙানো হলো ৪০০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp