আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের আরও একটি শহর দখল করে নিয়েছে রাশিয়া। আভদিভকা নামের শহরটি থেকে ইউক্রেনীয় সেনারা পুরোপুরি পশ্চাৎপসরণ করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আভদিভকা রাশিয়ার দখলে আসাকে ‘গুরুত্বপূর্ণ বিজয়’ বলে আখ্যা দিয়েছেন।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা চার মাসের বেশি সময় ধরে শহরটির দখল নিতে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়ছিল রুশ বাহিনী। অবশেষে শহরটির দখল গেল রাশিয়ার কাছে। গতকাল শনিবার ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কর্নেল জেনারেল ওলেকজান্দর সিরস্কি জানিয়েছেন, আভদিভকা থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করা হয়েছে।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় কিছু সেনা এখনো শহরের একটি কোক কারখানায় আশ্রয় নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে খুব শিগগিরই তাদের আটক করা হবে। এর আগে গত বছরের মে মাসে রাশিয়া সর্বশেষ ইউক্রেনের কোনো শহর দখল করেছিল। সে সময় রুশ সেনারা গুরুত্বপূর্ণ শহর বাখমুতের দখল নেয় দীর্ঘ কয়েক মাসের লড়াইয়ের পর।

রাশিয়ার হাতে আভদিভকার পতন এমন এক সময়ে ঘটল, যার মাত্র সপ্তাহ খানের কম সময় পর রাশিয়ার ইউক্রেন আক্রমণের দুই বছর পূর্ণ হবে। অথচ, বিগত কয়েক মাস ধরেই ইউক্রেন অস্ত্র ও গোলাবারুদের সংকটে ভুগছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সহায়তা দিতে পারছে না।

তবে ইউক্রেনের মিত্র দেশগুলোর এই অসহায় অবস্থা রাশিয়াকে ফায়দা তোলার সুযোগ করে দিয়েছে, যার ফল হিসেবে রাশিয়া আভদিভকা দখল করে নিল। এই দখলের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টে কার্যালয় ক্রেমলিন থেকে বলা হয়েছে, ‘রাষ্ট্রপ্রধান ইউক্রেনে গুরুত্বপূর্ণ জয়ের জন্য রুশ সেনাদের অভিনন্দন জানিয়েছেন।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.