জুমবাংলা ডেস্ক : মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের সীমানা এলাকায় রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার বাবুর খানা গ্রামের আনোয়ার হোসেন তালুকদারের স্ত্রী খাদিজা বেগম ও একই উপজেলার পূর্ব দামুড়া গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সীমানা এলাকায় পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে উল্টে পড়ে এবং দুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে পাচ্চর রয়েল হাসপাতালে নেয় শিবচর হাইওয়ে পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
শিবচর হাইওয়ে থানার ওসি সোহরাব আহমেদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি হাইওয়ে থানা পুলিশের জিম্মায় রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


