Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার পদত্যাগ করতে বাধ্য হলেন ইটালির প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক স্লাইডার

পদত্যাগ করতে বাধ্য হলেন ইটালির প্রধানমন্ত্রী

By Hasan Majorজানুয়ারি 27, 20212 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগ করেছেন ইটালির প্রধানমন্ত্রী গুসেপে কন্টি। ২০১৮ সাল থেকে ইটালির প্রধানমন্ত্রীর পদ সামলাচ্ছেন তিনি। করোনাকালে তাঁর বিরুদ্ধে অসন্তোষ তীব্র হয়েছিল। অভিযোগ ছিল, করোনার সঙ্গে লড়াইয়ে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী। তারই জেরে শেষপর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি। তবে বিশেষজ্ঞদের ধারণা, ফের সরকার গঠনের চেষ্টা করবেন কন্টি। খবর এএফপি ও রয়টার্সের।

২০১৮ সালে ইটালিতে ক্ষমতায় এসেছিলেন আইনের এই সাবেক অধ্যাপক। তবে তাঁর দল একার জোরে ক্ষমতায় আসেনি। জোট তৈরি করতে হয়েছিল আরো বেশ কয়েকটি দলের সঙ্গে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির দলও ছিল। করোনাকালে রেনজির সঙ্গে কন্টির বিরোধ শুরু হয়। রেনজি প্রথম থেকেই প্রশাসনের বিরুদ্ধে সরব ছিলেন। তাঁর অভিযোগ, গোড়া থেকেই প্যানডেমিক সামলাতে পারেনি সরকার। তবে বিরোধ তীব্র হয় ইউরোপীয় ইউনিয়ন করোনা রিকভারি ফান্ড ঘোষণা করার পর। কন্টি ইটালিকে দেওয়া ২০০ বিলিয়ন ইউরোর পুরোটাই একবারে খরচের পক্ষে ছিলেন। কিন্তু রেনজি তার বিরোধিতা করেন এবং সরকার থেকে নিজের দলকে সরিয়ে নেন।

রেনজি সরকার থেকে সরে যাওয়ায় সরকারপক্ষ দুর্বল হয়ে পড়ে। ইটালির পার্লামেন্টের নিম্নকক্ষে নিজেদের শক্তি প্রমাণ করতে পারলেও উচ্চকক্ষ বা সেনেটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি কন্টি। ফলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। মঙ্গলবারই তিনি প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং প্রেসিডেন্ট তা গ্রহণও করে নিয়েছেন।

এবার কী হবে

এখনো নতুন করে সরকার গঠনের সুযোগ আছে কন্টির সামনে। নতুন জোট তৈরি করে তিনি ফের প্রেসিডেন্টের কাছে যেতে পারেন। নইলে প্রেসিডেন্ট অন্য কাউকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আহ্বান করতে পারেন। তা না হলে ফের নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। বিশেষজ্ঞদের ধারণা, কন্টিই নতুন করে সরকার তৈরি করবেন। তাঁর জোটসঙ্গি সেন্টার-লেফট ডেমোক্র্যাটিক পার্টি এবং ফাইভ স্টার এখনো তাঁর সঙ্গে আছে। আরো একটি দলকে নিজের দিকে টানার চেষ্টা করছেন কন্টি। তা সম্ভব হলে ফের নিজেদের সংখযাগরিষ্ঠতা সেনেটে প্রমাণ করতে পারবেন তিনি।

করোনা সমস্যা

ইউরোপের বহু দেশে করোনার টিকাকরণ জোর কদমে চললেও ইটালিতে এখনো তা খুব ভালো ভাবে হচ্ছে না। সরকারের দাবি, বড় বড় কোম্পানি তাদের সময় মতো টিকা পাঠাচ্ছে না। কন্টি ফের ক্ষমতায় এলে বেশ কিছু সংস্থার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতে পারেন বলে মনে করা হচ্ছে। কিন্তু তাঁর আগে তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
সৌদি

সৌদিতে থাকতে হলে মানতে হবে নতুন নিয়ম

জুন 14, 2026
স্বর্ণের পোশাক

সবচেয়ে দামি স্বর্ণের পোশাক প্রদর্শনীতে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম, দাম কত জানেন

জুন 14, 2026
বেনজীরের গ্রেফতার

বেনজীরের গ্রেফতারের খবরে টেবিল চাপড়ালো পুরো সংসদ

জুন 14, 2026
Latest News
সৌদি

সৌদিতে থাকতে হলে মানতে হবে নতুন নিয়ম

স্বর্ণের পোশাক

সবচেয়ে দামি স্বর্ণের পোশাক প্রদর্শনীতে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম, দাম কত জানেন

বেনজীরের গ্রেফতার

বেনজীরের গ্রেফতারের খবরে টেবিল চাপড়ালো পুরো সংসদ

তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম

শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

milon

নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন

আজ ট্রাম্পের জন্মদিন

ডোনাল্ড ট্রাম্প

আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থান ইরানের

পালিয়ে বিয়ে

পালিয়ে বিয়ে করায় মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন : ববি হাজ্জাজ

Benjir

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa