Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারাক আল-সাবাহ নিজ মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার ক্ষমতাসীন আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর কাছে এ পদত্যাগ পত্র জমা দেন প্রধানমন্ত্রী। সরকারের মুখপাত্র তারেক আল-মাজরেমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এক বিবৃতিতে আল-মাজরেম জানান, প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারাক আল-সাবাহ মন্ত্রিসভা পরিবর্তনের অভিপ্রায়ে এ পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার সরকারের অভ্যন্তরীণ মন্ত্রী শেখ খালিদ আল-জারাহ আল সাবাহ বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দেশটির সংসদ সদস্যরা। তারপরপরই সরকারের পক্ষ থেকে এ পদত্যাগপত্র এল। এর আগে চলতি মাসেই এ সরকারের অর্থমন্ত্রী নায়েফ আল-হাজরাফ ও গণপূর্তমন্ত্রী জেনান বুশেহরি পদত্যাগ করেন।

কুয়েতে প্রায়ই নির্বাচিত আইনপ্রণেতারা প্রশ্নবিদ্ধ হলে কিংবা সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এলে মন্ত্রিসভার পদত্যাগের ঘটনা ঘটে।

ক্ষমতাসীন আমির এখনও ওই পদত্যাগপত্র অনুমোদন দেননি। অনুমোদনের পর তিনি নতুন করে মন্ত্রিসভা গঠনের অনুরোধ জানাবেন।

পারস্য উপসাগরীয় কুয়েত একমাত্র দেশ যেখানে নির্বাচিত সংসদ এবং সরকার ক্ষমতাসীন পরিবার দ্বারা নিয়ন্ত্রিত হয়।

এক দশক ধরে আইনপ্রণেতা ও সরকারের মধ্যে রাজনৈতিক বিরোধে সংসদ ও মন্ত্রিসভা বহুবার ভেঙে দেয়া হয়েছে। সূত্র: সিবিএ ও গালফ নিউজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.