Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ পদ্ম ফুলে বিলে ফিরেছে অপরূপ সৌন্দর্য
পজিটিভ বাংলাদেশ বিভাগীয় সংবাদ

পদ্ম ফুলে বিলে ফিরেছে অপরূপ সৌন্দর্য

By rskaligonjnewsআগস্ট 10, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: জলের উপর বিছানো সবুজ পাতা ভেদ করে গোলাপি, সাদা পদ্মফুলে ছেয়ে গেছে সোনাকান্ত বিল। ভাসমান পদ্মের শোভা অভিভূত করে মানুষকে। এই সৌন্দর্য উপভোগ করতে অনেকে ভিড় করছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে সোনাকান্ত বিলটি ‘পদ্ম ফুলের বিল’ হিসেবে পরিচিতি পেয়েছে।

পদ্ম ফুল

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ বিঘা জমি নিয়ে সোনাকান্ত বিল। উল্লাপাড়া উপজেলার আমডাঙ্গা, সড়াতৈল, অলিপুর ও বাগধা গ্রামের কৃষকেরা এখানে চাষাবাদ করে। বিলের জমিতে বছরে একবার ধান চাষ হয়। নিচু জমি হওয়ায় বছরের ৬ মাসেরও বেশি সময় এখানে পানি জমে থাকে। এখানে বর্ষাকালে পদ্ম ফুল জন্মে। তখন চারদিকে শুধু পদ্ম আর পদ্ম। বিস্তীর্ণ এলাকাজুড়ে গোলাপি রঙের পদ্ম দেখলে মন জুড়িয়ে যায়। প্রতিদিন সোনাকান্ত বিলে পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে। তারা মোবাইলে ছবি তুলে সৌন্দর্য ফ্রেমবন্দি করে।

এলাকাবাসী জানান, এলাকার অভাবি পরিবারের ছেলে-মেয়ে এই বিলে নেমে পদ্ম ফুল তুলে স্থানীয় বাজারে বিক্রি করে। প্রতিটি ফুলের দাম ১০ থেকে ১৫ টাকা। এই ফুল অনেকে প্রছন্দ করে এবং কিনে বাড়িতে নিয়ে যায়।

পদ্ম ফুল তোলা শিশু মনির ও মাহি জানায়, প্রতিদিন পদ্ম গাছের কাঁটার আঘাত সহ্য করে তারা ফুল তোলে। এ সব ফুল বাজারে বিক্রি করে ২৫০ থেকে ৩০০ টাকা আয় করে। শ্রাবণ থেকে ভাদ্র— দুই মাস তারা ফুল তোলে। এতে জমির মালিকেরা বাধা দেয় না।

সোনাকান্ত বিলের পদ্ম ফুল দেখতে আসা স্থানীয় বাসিন্দা হাসান মাহমুদ, বাবলা শেখ, নাঈম হোসেন ও রুবেল বলেন, দুই বছর আগেও এই বিলে পদ্ম ফুল ছিল হাতেগোনার মতো। কিন্তু এ বছর ফুটেছে সাদা, গোলাপি অজস্র পদ্ম। যত দূরে চোখ যায়, শুধু পদ্ম আর পদ্ম ফুল।

আরেক দর্শনার্থী সামিউল হাসান বলেন, তার বাড়ি সিরাজগঞ্জ শহরে। তিনি তার আত্মীয়ের বাড়ি উল্লাপাড়ার সলঙ্গায় বেড়াতে এসেছেন। এই বিলে পদ্ম ফুল দেখার জন্য আসার চেষ্টা করেন। গত বছর আসতে পারেননি বলে এবার ছোট ভাই ও বোনদের নিয়ে এসেছেন। এক সঙ্গে শত শত ফুল দেখে তিনি আনন্দিত। তবে বিলে নৌকার ব্যবস্থা থাকলে আরও ভালো লাগত।

পদ্ম ফুল দেখতে আসা কয়েক জন দর্শনার্থী জানান, এমন পদ্ম সচরাচর দেখা যায় না। আর পুরো বিলজুড়ে গোলাপি পদ্ম দেখা সত্যি আনন্দের। তবে বিলে যাতায়াতের রাস্তা ও নৌকা না থাকায় অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা বলেন, এক সময় এই রূপসী বাংলায় অনেক পদ্ম দেখা যেত। কিন্তু বিল, জলাশয় ভরাট করে ফেলার কারণে পদ্ম ফুল বিলুপ্তির পথে।

জেলা জুড়ে পরিচিতি পাওয়া সোনাকান্ত বিলের জমির মালিক উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের বাগধা গ্রামের রফিকুল ও আমডাঙ্গা গ্রামের ছাত্তার বলেন, এই বিলে বর্ষা মৌসুমে পদ্ম ফুল ফোটে। এতে বিলের সৌন্দর্য বাড়ে। এলাকার ও দূরের লোকজন প্রতিদিন পদ্ম ফুলের মনোরম দৃশ্য দেখতে বিল পাড়ে আসে। অনেকে পদ্ম ফুল তুলে বাজারেও বিক্রি করে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার মো. শামীমুর ইসলাম বলেন, দুই বছর হলো বর্ষায় উপজেলার সোনাকান্ত বিলে পদ্ম ফুলের দেখা মিলছে। পদ্ম ফুলের ঔষধি গুণাগুণও অনেক। কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার কমে যাওয়ায় শাপলা ও পদ্মের দেখা মিলছে। কৃষক জমিতে কীটনাশকের ব্যবহার কমিয়ে দিলে এই ফুল বিলুপ্তির হাত থেকে ফিরে আসবে বলে তিনি জানান।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, এটি জলজ উদ্ভিদ। পাখির দ্বারা পদ্ম ফুলের বীজ বিলে পড়ে গাছ জন্মায় এবং সেখান থেকে পদ্ম গাছের বিস্তৃতি হয়। সোনাকান্ত বিল এবার পদ্ম ফুলে ছেয়ে গেছে। অনেক দর্শনার্থী এ বিলে আসছে। বিলটি এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ ইয়াসিন আলী জানান, পদ্ম ফুলের নানা ঔষধি গুণ রয়েছে। এক সময় দেশে বিলে বিলে অনেক পদ্ম ফুল দেখা যেত। কিন্তু বর্তমানে বিল জলাশয় ভরাটের ফলে এই ফুল বিলুপ্তির পথে। পদ্ম ফুলের বিস্তার ঘটাতে এবং এই ফুলের গুরুত্ব বিবেচনায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বছর উল্লাপাড়ার সোনাকান্ত বিল ছাড়াও বেলকুচি, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার কয়েকটি বিলেও পদ্ম ফুল ফুটেছে।

ওরা নতুন সাইকেলে করে যাবে স্কুলে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
বিএনপি নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

জুন 10, 2026
ওসি মামুন শাহ

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মামুন শাহ

জুন 10, 2026
ঢাকা-পাথরঘাটা

ট্রাকের চাপে ভেঙে পড়ল ব্রিজ, ঢাকা-পাথরঘাটা সড়কে যান চলাচল বন্ধ

জুন 10, 2026
Latest News
বিএনপি নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

ওসি মামুন শাহ

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মামুন শাহ

ঢাকা-পাথরঘাটা

ট্রাকের চাপে ভেঙে পড়ল ব্রিজ, ঢাকা-পাথরঘাটা সড়কে যান চলাচল বন্ধ

ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa