
আটককৃতরা হলেন, উপজেলার মুকসুদপুরের হাসিরচর এলাকার সামছু শেখের ছেলে হৃদয় শেখ (১৯), দুবলী গ্রামের শুক্কুর মোল্লার ছেলে কাউছার মোল্লা (২২), ধিতপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে জাকির হোসেন (২৫), মৌড়া গ্রামের নুর ইসলামের ছেলে মো. সেলিম (৩০), কেরানীগঞ্জের কলাতিয়ার ছামছুল হকের ছেলে লিমন হক (২৪), একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মানিক হোসেন ও নববাগঞ্জ উপজেলার বারুয়াখালীর রতনপুরের কলিমউদ্দিনের ছেলে এবাদুল (৩০)।
জানা যায়, সোমবার সকালে পদ্মা নদীর বাহ্রাঘাট সংলগ্ন চরপুরুলিয়া এলাকার পদ্মানদীতে একটি ভুট্টাবাহী ট্রলারে ডাকাতির সময় স্থানীয়দের সহযোগীতায় ৭ ডাকাতদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করে নৌ-পুলিশ।
দোহার কুতুবপুর নৌপুলিশের ইনচার্জ শামছুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। নৌ-পুলিশের ঢাকা জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ ও ঢাকা অঞ্চলের ইন্সপেক্টর প্রশাসন মো. রেজাউল করিম ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



