Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পদ্মার সেই কাতলটি বিক্রি ২৮ হাজার টাকা
বিভাগীয় সংবাদ

পদ্মার সেই কাতলটি বিক্রি ২৮ হাজার টাকা

By rskaligonjnewsAugust 17, 20231 Min Read

জুমবাংলা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। স্থানীয় চান্দু মোল্লা নামে মাছ ব্যবসায়ী মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে কিনে নেন।

কাতল

ভোরে দৌলতদিয়ার ৬নং ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জেলে গোবিন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে গোবিন্দ হালদার জানান, রোববার (১৩ আগস্ট) দিবাগত রাতে সঙ্গীদের নিয়ে তিনি পদ্মায় জাল ফেলেন। সকালের দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বড় কাতল মাছ ধরা পড়েছে। তাৎক্ষণিকভাবে তারা মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৬নং ফেরি ঘাটে দুলালের আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা কিনে নেন।

Advertisement

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, ‘সকাল ১০টার দিকে খবর পেয়ে দুলালের আড়তে যাই। সেখানে বড় একটি কাতল মাছ দেখতে পাই। মাছটির ওজন দিয়ে দেখা যায় ২০ কেজি ৫০০ গ্রাম। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৭ হাজার ৬৭৫ টাকায় কিনে নেই।’

তিনি আরও বলেন, কাতল মাছটি কিনে দেশের বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করেন। পরে তার পূর্বপরিচিত ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি পাঠিয়ে দিয়েছেন। চান্দু মোল্লা আশা করছেন, মাছটি বিক্রি করে ভালো লাভ করতে পারবেন।

১৩ ফুট লম্বা অজগর মিললো বরফ তৈরির কারখানায়

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa