
সকাল সোয়া ৭টার দিকে সাহাবুদ্দিন ও সকাল পৌনে ৮টার দিকে তার পুত্র আবদুল্লার ভাসমান মরদেহ তাদের ডুবে যাওয়ার স্থানের ১ থেকে দেড় কিলোমিটার ভাটিতে সদর উপজেলার নারায়নপুর এলাকা থেকে উদ্ধার করে স্থানীয়রা।
এর আগে মঙ্গলবার সকালেই ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার হয়। কিন্তু ফায়ার সার্ভিস ডুবুরীদের চেষ্টার পরও মঙ্গলবার মরদেহ দু’টি খুঁজে পাওয়া যায়নি।
সাহাবুদ্দিন শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের তেররশিয়া দক্ষিনপাঁকা গ্রামের (৩নং ওয়ার্ড) মৃত.আজাহারের ছেলে।
পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সাব অফিসার সিরাজ উদ্দিন ও শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ নৌকাডুবিতে নিখোঁজ পিতা-পুত্রের মরদেহ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গ্রামের পাশে ঢেউয়ে উত্তাল ভরা পদ্মায় ছেলেকে সাথে নিয়ে মাছ ধরতে যান সাহাবুদ্দিন। নদীতে নামার পর সকাল ৯টার দিকে তার ছোট নৌকাটি প্রবল স্রোতে উল্টে ডুবে যেতে দেখেন স্থানীয় অন্য মাঝিরা। তারা ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি উদ্ধার করতে পারলেও পিতা-পুত্রের সন্ধান পাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



