Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : হোয়াটস অ্যাপে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক থাকায় স্ত্রীকে মশার ও’ষুধ খাইয়ে হ’ত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভারতের আগ্রায় ২৬ বছর বয়সী এক ব্যক্তি তার স্ত্রীর পরকীয়া মেনে নিতে না পেরে এই হ’ত্যাকাণ্ড ঘটিয়েছেন।

ওই ব্যক্তির নাম সোনু। তিনি একজন সবজি বিক্রেতা। তার স্ত্রীর নাম অঞ্জলি। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয় বছর আগে বিয়ে হয় এই দম্পতির। তাদের দুই সন্তান রয়েছে। এদের বয়স চার এবং ছয় বছর।

বৃহস্পতিবার সুদামপুর এলাকায় তাদের বাড়ির কাছে একটি খোলা জায়গায় অঞ্জলির ম’রদেহ খুঁজে পাওয়া যায়। ইতমাদুদ দৌলার স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অন্য এক ব্যক্তির সঙ্গে নিজের স্ত্রীকে কথা বলতে দেখেন সোনু।

তিনি জোর করে তার স্ত্রীকে মশার ও’ষুধ খাওয়ালে অঞ্জলির মা’রা যায়। পরে সোনু তার স্ত্রীকে বাইরে ফেলে আসে। যখন এই ঘটনা ঘটে তখন তাদের দুই সন্তান ঘুমিয়ে ছিল।

অঞ্জলির বাবা তার মেয়ে নিখোঁজ হওয়ায় থানায় অভিযোগ জানানোর পরই এই ঘটনা সামনে আসে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করলে অঞ্জলিদের বাড়ির কাছ থেকেই তার ম’রদেহ উদ্ধার করা হয়। এরপর তার পরিবারের কাছে ম’রদেহ হস্তান্তর করা হয়। স্ত্রীকে হ’ত্যার ঘটনায় সোনুকে গ্রেফতার করেছে পুলিশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.