
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কুড়িয়াপাড়া এলাকার মাদকাসক্ত শাহজাহানের সাথে একই গ্রামের চা দোকানদার আব্দুল হান্নানের স্ত্রী জেসমিনের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। আব্দুল হান্নান তার খালাতো ভাই মিজান ও ইয়াছিনকে দিয়ে জেসমিনকে পরকীয়ার বিষয়ে সাবধান করেন। এতে প্রেমিক শাহজাহান তাদের উপর ক্ষিপ্ত হয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়োগ করে। সোমবার মিজান এশার নামাজ শেষে মসজিদ হতে বাড়ির যাওয়ার পথে শাহজাহানসহ তার ভাড়াটে সন্ত্রাসীরা মিজানের উপর হামলা চালায়। এসময় মিজানের চিৎকার শুনে তার ছোট ভাই ইয়াছিন এগিয়ে এলে তার পেটে ছুরিকাঘাত করে। আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহত ইয়াছিনের ভাবীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিল শাহজাহান। পরকীয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘাতক শাহজাহানকে আটক করতে তৎপরতা চালাচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



