
ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে পাশ্চাত্যের পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করে প্রাইস বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে ইরানের সাম্প্রতিক চুক্তি ছিল একটি গুরুত্বপূর্ণ ও সন্তোষজনক পদক্ষেপ।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিয়েনা সংলাপের অগ্রগতিকে অত্যন্ত ধীরগতির উল্লেখ করে বলেন, তবে আশার কথা হচ্ছে এই আলোচনা থেকে একটি ফল বের করে আনার জন্য চুক্তির খসড়া লেখার প্রস্তুতি চলছে।
এই অগ্রগতিকে ইতিবাচক আখ্যায়িত করা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিভিন্ন ইস্যুতে আমরা আবার জুন মাসের আলোচনায় যেখানে ছিলাম সেখানে ফিরে গেছি এবং সমঝোতায় পৌঁছার জন্য এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



