
সোমবার (১৯ জুলাই) নিজের ফেসবুক টাইমলাইনে নবনিযুক্ত পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড.শামসুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানানোর ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদ্য সাবেক সদস্য (সিনিয়র সচিব), মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র সার্বিক দিক নির্দেশনায় যিনি পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা, শতবর্ষী পরিকল্পনা ডেল্টা প্লান ২১০০ সহ পরিকল্পনা প্রনয়নের নানাবিধ পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সেই আমার শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ড. শামসুল আলমকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নিযুক্ত করেছেন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্যক্তিগত পক্ষ থেকে আমি শ্রদ্ধাভাজন শিক্ষককে জানাই আন্তরিক অভিনন্দন।’
প্রফেসর ড. শামসুল আলম কর্মজীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯৭৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত অধ্যাপনা করেন তিনি ৪ বছর তিন মাস জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীতে ২০০২ থেকে ডিসেম্বর ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশি কনসালটেন্ট হিসেবে কাজ করেন। ২০০৮ সালে তিনি জার্মানির হুমবোল্ট বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ঘেণ্ট বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক এবং নেদারল্যান্ডের ওয়াগিনেঞ্জেন ইউনিভার্সিটি অ্যান্ড রিচার্সে ইরসমাস মুন্ডুস স্কলার হিসেবে কাজ করেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৯ সালের ১ জুলাই প্রেষণ ছুটিতে সরকার ড. শামসুল আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করে। ২০১৫ সালে কমিশনের সদস্য থাকাবস্থায় তাকে জ্যেষ্ঠ সচিব করা হয়। ড. শামসুল আলম ৩০ জুন ২০২১ সাল সিনিয়র সচিব থেকে অবসর গ্রহণ করেন। ২০২০ সালে অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক প্রদান করে।
গত রবিবার (১৮ জুলাই) ড. শামসুল আলম পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



