
জুমবাংলা ডেস্ক : এবারের ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নেই কোথায়। স্বাভাবিকভাবেই চলাচল করছে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন। তবে সড়কে বাসের জন্য ভিড় করছেন ঘরমুখো যাত্রীরা। তবে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। যাত্রীদের সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি কোথাও। সোমবার (১৯ জুলাই) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অলংকার ও একেখান মোড়ে এমন দেখা দেখা যায় যাত্রীরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। অধিকাংশ যাত্রী, বাসচালক ও হেলপারদের মুখে মাস্ক নেই।
যাত্রীদের ভিড় থাকলেও পর্যাপ্ত সংখ্যক বাস মহাসড়কে রয়েছে। ভাড়া যাত্রীদের অনেক অভিযোগ। মাকসুদ নামে এক যাত্রী অভিযোগ করে বলেন প্রতি আসনে যাত্রী নেওয়ার কথা একজন। কিন্তু ভাড়া নিচ্ছে বাবল। সিরাজুর রহমান বাবুল নামে এক যাত্রী সীতাকুন্ডের কুমিরায় যাবেন। তিনি বলেন, প্রতি আসনে যাত্রী নেওয়ার কথা ছিল একজন। হেল্পার ও তালক প্রতি আসনে দুইজন করে যাত্রী নিচ্ছেন ভাবাও নিচ্ছে ডাবল।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক শফিকুল ইসলাম বলেন,সকাল থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ফাঁকা রয়েছে।’যাত্রীদের স্বাস্থ্যবিধি না মানার ব্যাপারে তিনি জানান, স্বাস্থ্যবিধি না মানলে পুলিশ তাদের সচেতন করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ে সীতাকুন্ড অংশে কোথাও কোন যানজট নেই। দূরপাল্লার যাত্রীবাহী গাড়ি গুলো নির্বিঘ্নে নির্ধারিত গন্তব্যে যেতে পারতেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় পুলিশ খুবই তৎপর হয়তো। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেজন্য আমরা মহাসড়কে তৎপর রয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


