Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পর্যটকদের নতুন আকর্ষণ শ্রীমঙ্গলের ‘দার্জিলিং টিলা’, নান্দনিক সৌন্দর্যের ভরপুর
বিভাগীয় সংবাদ

পর্যটকদের নতুন আকর্ষণ শ্রীমঙ্গলের ‘দার্জিলিং টিলা’, নান্দনিক সৌন্দর্যের ভরপুর

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 21, 2023Updated:নভেম্বর 21, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একেক চা-বাগানের সৌন্দর্য একেক রকম। নয়নাভিরাম সেই সৌন্দর্যের টানে বছরজুড়েই পর্যটকদের আনাগোনা লেগে থাকে এই চায়ের রাজধানীতে। সম্প্রতি শ্রীমঙ্গলে পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে এম আর খান চা-বাগানের ‘দার্জিলিং টিলা’।

পর্যটকদের নতুন আকর্ষণ শ্রীমঙ্গলের 'দার্জিলিং টিলা', নান্দনিক সৌন্দর্যের ভরপুর
ছবি সংগৃহীত
Advertisement

শ্রীমঙ্গলের ৪৪ টি চা বাগানের মধ্যে এই অপরূপ সুন্দর টিলাটি অন্যতম। তবে শ্রীমঙ্গলে অনেক চা বাগানের মধ্যে একেকটি টিলা একেক রকম। প্রত্যকটিরই একটি নিজস্ব সৌন্দর্য রয়েছে।

তবে শ্রীমঙ্গল উপজেলার এম আর খান চা বাগানের এই দার্জিলিং টিলাটি ভিন্ন প্রকৃতির। ভারতের দার্জিলিং চা বাগানের মতো চারদিকে সবুজের সমারোহ, নির্জন পরিবেশ এই পর্যটন স্পটটিকে করেছে মোহনীয়।

অপরূপ সৌন্দর্য, দৃষ্টিনন্দন আর নান্দনিকতায় অনিন্দ্যসুন্দর চা বাগানের এই স্থানটি ইতোমধ্যে নজর কেড়েছে দেশবাসীর। এম আর খান চা বাগানের ৭ নম্বর সেকশনে এই দার্জিলিং টিলার অবস্থান। নিজ চোখে না দেখলে এর সৌন্দর্যের গভীরতা অনুভব করা যাবে না।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একেক চা-বাগানের সৌন্দর্য একেক রকম। নয়নাভিরাম সেই সৌন্দর্যের টানে বছরজুড়েই পর্যটকদের আনাগোনা লেগে থাকে এই চায়ের
ছবি সংগৃহীত

সাম্প্রতিক সময়ে এই দার্জিলিং টিলার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শত শত দর্শনার্থী আসছেন এই দার্জিলিং টিলায়। পর্যটকরা এখানে এসে এর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রকৃতির সাথে মিশে গিয়ে উপভোগ করছেন এর নয়নাভিরাম সৌন্দর্য।

ভারতের দার্জিলিং চা বাগানের মতো হওয়ায় এটির নামকরণ হয়েছে দার্জিলিং টিলা। বাগান কর্তৃপক্ষ ইতোমধ্যে টিলাটির আশপাশে পর্যটকদের জন্য কয়েকটি স্থাপনা নির্মাণ করে দিয়েছেন। ছবির মতো সুন্দর এই টিলাটি দেখতে এসে মানুষ হচ্ছেন মুগ্ধ। চলছে ফটোসেশন আর সেলফি তোলার প্রতিযোগিতা। কেউ আবার অপূর্ব সৌন্দর্যময় এ স্থানটির ভিডিও করে ফেসবুকে আপলোড করছেন। গত কিছুদিন ধরে দার্জিলিং টিলার নাম ছড়িয়ে পরায় পর্যটক, দর্শনার্থীদের আগমন বেড়েই চলেছে। প্রায় ৩০০ ফুট উচ্চতায় মনোমুগ্ধকর এ টিলার সৌন্দর্য আর প্রকৃতির সব রূপ-রঙ যেন এখানে এসে মিলে মিশে একাকার হয়ে গেছে।

যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বিনোদনপিয়াসী মানুষ খুব সহজেই এখানে আসতে পারছেন। সারাদেশের সাথে সড়ক ও রেলপথে শ্রীমঙ্গলের উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। শ্রীমঙ্গল এসে সিএনজি অটোরিকশা বা মোটরবাইক যোগে মাত্র ২০/২২ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এম আর খান চা বাগানের ৭ নম্বর সেকশনে দার্জিলিং টিলায়। পরিবহন খরচও খুব কম।

পর্যটক, দর্শনার্থী ও ভ্রমণ পিপাসীদের এখন প্রথম পছন্দ দার্জিলিং টিলা। তাই এ টিলার দুর্বার আকর্ষণে ছুটে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ছাত্র-ছাত্রী। অদ্ভুত এক নির্জন পরিবেশে অবস্থিত এই টিলার আশেপাশে কোন বাড়িঘর নেই। পুরোটাই সাউন্ডলেস। ছবির মতো সাজানো-গুছানো অপরূপ সৌন্দর্যের এই দার্জিলিং টিলায় এসে প্রকৃতি প্রেমীরা হচ্ছেন মুগ্ধ।

শ্রীমঙ্গল শহর থেকে ১২ কিলোমিটার দুরে অবস্থিত এ টিলার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ছুটির দিন গুলোতে এখানে পর্যটক, দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমী এবং স্থানীয় মানুষের সমাগম ঘটে বেশি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জুন 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

জুন 21, 2026
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

জুন 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa