Advertisement
জুমবাংলা ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলান।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে উভয়পক্ষের এই সাক্ষাৎ পর্ব আয়োজিত হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরব ভ্রাতৃপ্রতীম দুটি দেশের মধ‌্যে বিদ‌্যমান চমৎকার সম্পর্ক তুলে ধরে বলেন, সৌদি আরব বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও অন্যতম উন্নয়ন সহযোগী। সৌদি টেলিকমের সাথে বিটিসিএল এর ভয়েজ কল বিনিময়ের পরিমাণ আরও বৃদ্ধি, বাংলাদেশ থেকে সৌদি আরবে সাবমেরিন ক‌্যাবলের ব‌্যান্ডউইদথ রপ্তানির পরিমাণ বৃদ্ধি, সৌদি পোস্ট ও ডাক অধিদপ্তর যৌথ উদ‌্যোগ গ্রহণের মা‌ধ‌্যমে ডাক পরিষেবাকে নতুন মাত্রায় উন্নীত করা এবং আইসিটি পণ্য রপ্তানি বৃদ্ধিসহ টেলিকম ও আইসিটি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যৌথ শিক্ষা সহযোগিতা, স্মার্ট সিটি স্থাপনে বিনিয়োগ এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স, সেমিকন্ডাক্টর এবং ন্যানো প্রযুক্তির নিয়ে একসাথে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ থেকে সৌদি আরবে ৬৫০ জিবিপিএস ইন্টারনেট ব‌্যান্ডউইদথ এবং আইওটিসহ বিভিন্ন তথ‌্যপ্রযুক্তি পণ্য রপ্তানি হচ্ছে।

পলক আরও বলেন, সৌদি আরব টেলিযোগাযোগের একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে, শুধু তার সীমানার মধ্যেই নয়, সমগ্র অঞ্চলজুড়ে আইসিটি ও টেলিকম পরিষেবার অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে, বাংলাদেশ তার আইসিটি সেক্টরে উল্লেখযোগ্য অবদান রাখছে। টেলিযোগাযোগ, তথ‌্যপ্রযুক্তি এবং ডাক পরিষেবার উন্নয়নে সৌদি আরব আরও অধিকতর ভূমিকা রাখবে বলে প্রত‌্যাশা করেন তিনি।

বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলান বলেন, বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় সহযোগিতা করে। আগামীতেও তা অব‌্যাহত থাকবে।

যুব ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.