Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পশু খাদ্য নিয়ে বিপাকে কুড়িগ্রামের বন্যা দুর্গতরা
জাতীয় বিভাগীয় সংবাদ

পশু খাদ্য নিয়ে বিপাকে কুড়িগ্রামের বন্যা দুর্গতরা

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 18, 2020Updated:August 18, 20203 Mins Read

পশু খাদ্য নিয়ে বিপাকে কুড়িগ্রামের বন্যা দুর্গতরা

Advertisement

জুমবাংলা ডেস্ক: কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও গবাদি পশুর খাদ্য সংকট নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষেরা। খবর ইউএনবি’র।

দীর্ঘ দেড় মাস বন্যার পানিতে তলিয়ে থাকায় চারণ ভূমির গো-খাদ্য ও বাড়িতে থাকা সঞ্চিত গবাদি পশুর খাবার সম্পুর্ণরুপে নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় নিজেদের খাবারের পাশাপাশি তাদের বেঁচে থাকার অবলম্বন ও প্রধানতম সম্পদ গবাদি পশুর খাদ্য সংকট নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

সরকারি হিসাব অনুযায়ী, এবারের বন্যায় কুড়িগ্রামের ৯ উপজেলার ৫৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে করে জেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের অববাহিকার সাড়ে ৪ শতাধিক চর ও দ্বীপ চরের প্রায় ৪ লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে পড়ে।

সরকারি হিসাবে এসব এলাকার ৬০ হাজার গরুসহ প্রায় লক্ষাধিক মহিষ, ভেড়া, ছাগল ও ২ লক্ষাধিক হাস-মুরগী বন্যার কবলে পড়ে। বন্যার সময়টাতে শুধু প্রাণি সম্পদের ক্ষতি হয় ৩০ লাখ টাকা। পানি নেমে গেলেও জেলার ৪ শতাধিক চরাঞ্চলের ১ হাজার ৪৬৬ একর চারণ ভূমিসহ বাড়িতে সঞ্চিত গবাদি পশুর খাবার সম্পুর্ণরুপে নষ্ট হয়ে যায়।

এ অবস্থায় টানা বন্যার পরবর্তী এ সময়টাতে চরাঞ্চলের কর্মহীন মানুষজন নিজেরা খেয়ে না খেয়ে দিন পার করলেও তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন গবাদি পশু খাবার জোটাতে না পাড়ায় মহাবিপাকে পড়েছেন।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রলাকাটার চরের শমসের আলী মুন্সী বলেন, ‘ছোট বড় মিলে আমার ১২টি গরু রয়েছে। এবারের দীর্ঘ বন্যায় গরুর খাবারসহ সবকিছু পচে গেছে। সামান্য কিছু খর বাঁশের মাচার উপর রেখেছিলাম। তাও শেষ হয়ে গেছে। এখন এই গরুর খাবার জোটানো নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছি।’

একই ইউনিয়নের চর বড়ুয়ার মঈনুদ্দিন বলেন, ‘আমার ৩টি গরু নিয়ে খুব কষ্টে পড়েছি। সরকারিভাবে ফিড দেয়া হলেও আমি পাইনি। ধারদেনা করে বাজার থেকে ফিড কিনে এনে গরুকে খাওয়াচ্ছি।’

উলিপুর উপজেলার সাহেবের আগলা ইউনিয়নের কালু মিয়া জানান, দীর্ঘ বন্যায় চরের সব ঘাসসহ ফসল নষ্ট হয়ে গেছে। নিজেদেরই খাবার নেই তার ওপর গরুর খাবার জোটানোটা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাজার ছোট ছোট ১শ খড়ের আটির দাম ৯শ টাকা। এই গরু কিভাবে রক্ষা করবো জানা নেই।

চরবাসীর অভিযোগ, চরাঞ্চলগুলোতে সরকারিভাবে গো-খাদ্য বিতরণ করা হলেও বেশিরভাগ গবাদি পশুর মালিকের ভাগ্যে জুটছে না। কেউ কেউ ধার দেনা করে বাজার থেকে চরা দামে খাদ্য কোন রকমে বাঁচিয়ে রাখছেন তাদের গৃহপালিত পশু পাখিদের।

তবে বন্যা কবলিত এলাকায় গবাদি পশুর মালিকদের মাঝে গো-খাদ্য বিতরণসহ নানা প্রনোদনার মাধ্যমে সহায়তার কথা জানান জেলার অতিরিক্ত প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. মকবুল হোসেন।

তিনি বলেন, ‘কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় প্রায় ১ লাখ গবাদি পশু ও দুই লাখ হাস-মুরগী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আমরা জেলা প্রশাসনের মাধ্যমে দুর্যোগ মন্ত্রণালয় থেকে ১২ লাখ টাকা বরাদ্দ পেয়েছি এবং তা গো খাদ্য হিসেবে বিতরণ করা হয়েছে।’

এরপরও বন্যা পরবর্তী সময়টাতে এই গবাদি পশুর যাতে কোন ক্ষতি না হয় এ জন্য সরকার থেকে প্রনোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। একমাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহ করে তাদের মোবাইল একাউন্ডের মাধ্যমে এই প্রনোদনার টাকা দেয়া হবে বলে জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa