
আজ (৪ জুলাই) আরএমপি সদরদপ্তর কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার আইন শৃঙ্খলা রক্ষা, জাল টাকা প্রতিরোধ, ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা বিধান সুনিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থাপনাসহ অন্যান্য করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
একইসাথে করোনা সংক্রমণ প্রতিরোধে অবশ্যই মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মো: রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাজিদ হোসেন, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকতাগণ, অফিসার ইনচার্জবৃন্দসহ বিভিন্ন পশুর হাট কমিটির নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



