তুরস্কের পশুর হাটে দেড় হাজার কেজি ওজনের এই ষাড়টির নাম এস-৪০০। ছবি: স্পুটনিক
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পশুর বাজারে দেড় হাজার কেজি ওজনের একটি ষাড় উঠেছে। যেটির নাম এস-৪০০। বিশ্বের বিভিন্ন দেশের মতো তুরস্কে ঈদুল আজহা পালনের প্রস্তুতি চলছে। আগামী ১১ আগস্ট উৎসবটি শুরু হবে দেশটিতে। পশু কুরবানির মধ্য দিয়ে মুসলমানরা প্রতি বছর এ উৎসব পালন করেন।

এস-৪০০ ট্রাইমফ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তরে ২০১৭ সালের ডিসেম্বরে মস্কোর সঙ্গে আঙ্কারা একটি ঋণ চুক্তি সই করে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগনের ভাষায়, দেশের আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করতেই তার রাশিয়ার সঙ্গে এই চুক্তিতে যায়।

যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্রদের নজিরবিহীন চাপ সত্ত্বেও প্রেসিডেন্ট এরদোগান যথার্থ রাজনৈতিক তিতিক্ষা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। অবশেষে গত জুলাইতে তুরস্কে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান পৌঁছাল।

ঈদুল আজহার আগেই তুরস্কজুড়ে ছোট-বড় পশু কেনার হিড়িক পড়েছে। আর সাইফি ও ইব্রাহীম কেভান নামের দুই ভাই উত্তরাঞ্চলীয় তুরস্কের কোরাম প্রদেশে গবাদি পশু পালনের ব্যবসা করেন।

এবার দেড় হাজার কেজি ওজনের এই ষাড়টি বাজারে উঠিয়েছে তারা। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি সংহতি দেখিয়ে যেটির ডাক নাম দেয়া হয়েছে এস-৪০০।

ইব্রাহীম বলেন, প্রতিবছর ঈদ উৎসবের জন্য তারা গবাদিপশু পালন করেন। এবার তারা এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে ষাড়টির এই নাম দিয়েছেন। এস-৪০০ এর অদম্য শক্তির কারণেই ষাড়টিকে এমন নাম দেয়া হয়েছে।

তিনি বলেন, তিন বছর বয়সী এস-৪০০ ষাড়টিকে সবসময় আমরা শিশুর মতো যত্ন নিতাম। এখন ষাড়টির ওজন দেড় হাজার কেজি ছাড়িয়েছে।

মার্কিন চাপে মাথা নত না করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষে’পণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছেন প্রেসিডেন্ট এরদোগান। এটা তার সাহস ও অদম্যতার পরিচয়। আমাদের ষাড়টিও অনমনীয়। সে খুবই সাহসী এবং কোনো কিছুকে ভয় করে না। যে কারণে তার নাম দিয়েছি এস-৪০০।

‘এমন একটি ষাড় পালন করে আমার গর্ব হচ্ছে,’ বললেন ইব্রাহীম। এস-৪০০ নামের ষাড়টি স্থানীয় বাজারে ১৭ হাজার তুর্কিশ লিরায় বিক্রি করে দেয়া হয়েছে। সূত্র : যুগান্তর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.