Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পশ্চিমবঙ্গে মুসলিম ভোট ধরতে আসরে আব্বাস
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিম ভোট ধরতে আসরে আব্বাস

By Mohammad Al AminJanuary 12, 20213 Mins Read

পশ্চিমবঙ্গে মুসলিম ভোট ধরতে আসরে আব্বাস

Advertisement

জুমবাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম ভোট গুরুত্বপূর্ণ। সেখানে নতুন দল তৈরির কথা জানালেন ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি। খবর ডয়চে ভেলের।

ভোটের আগে পশ্চিমবঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী ২১ জানুয়ারি নতুন রাজনৈতিক দল প্রকাশ্যে আসবে। পিছন থেকে সেই দলের পৃষ্ঠপোষকতা করবেন তিনি।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম ভোট গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় ৩০ শতাংশ মুসলিম ভোট আছে রাজ্যে। মুসলিমরা কোন দলকে ভোট দিচ্ছেন, তার উপর নির্বাচনের ফলাফল অনেকটাই নির্ভর করে।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণ তীব্র হয়েছে। যার সুযোগ পেয়েছে বিজেপি। প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছে গেরুয়া শিবির।

বিশেষজ্ঞদের বক্তব্য, মুসলিম ভোটের বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছিল বলেই তিনি বিজেপির থেকে কয়েক শতাংশ ভোট বেশি টানতে পেরেছিলেন। আর এখানেই গুরুত্বপূর্ণ ফুরফুরা শরিফের প্রসঙ্গে।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফুরফুরা শরিফ বরাবরই নানা ভাবে অংশ নেয়। ভোটের আগে এখানকার পিরজাদারা মুসলিমদের কাকে ভোট দেওয়া উচিত, এই মর্মে নানা মন্তব্য করেন। মুসলিম জনগোষ্ঠীর একটি অংশ ফুরফুরা শরিফকে বিশ্বাসও করে।

ফুরফুরা শরিফের আরেক পিরজাদা ত্বহা সিদ্দিকি বরাবরই মমতাপন্থি বলে পরিচিত। এবারও তিনি মমতা বিরোধী কথা বিশেষ বলেননি। কিন্তু আব্বাস সিদ্দিকি বেশ কিছুদিন ধরেই মমতাবিরোধী মন্তব্য করছেন। মাঝে তার সঙ্গে এসে দেখা করেছেন এমআইএম প্রধান আসাউদ্দিন ওয়েইসি।

আসাউদ্দিন ভারতে মুসলিম রাজনীতির জন্য জনপ্রিয়। বিহারে সাফল্য পাওয়ার পর হায়দরাবাদের এই রাজনীতিক পশ্চিমবঙ্গেও ভোটে লড়তে চাইছেন। সে কারণেই পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি আব্বাস সিদ্দিকির সঙ্গে কথা বলতে।

আব্বাস জানিয়েছেন, শুধু এমআইএম নয়, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেই আমাদের কথা চলছে। কারা আমাদের সমর্থন করছেন, সে বিষয়ে ২১ তারিখ বিশদে জানাতে পারবো। পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি আসনে আমরা আসন দিতে চাইছি।

বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, আব্বাস সিদ্দিকির পৃষ্ঠপোষকতায় দল তৈরি হলে মুসলিম ভোটব্যাঙ্কের একটি অংশ তৃণমূলের থেকে সরে যাবে। যা বিজেপির জন্য সুবিধাজনক হবে। মেরুকরণের পরিবেশে তৃণমূলের ভোট কাটবে।

কোনও কোনও রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্য, পিছন থেকে আব্বাসকে উসকে দিচ্ছে বিজেপি।

বস্তুত, আব্বাস সিদ্দিকির সঙ্গে এক সময় মুকুল রায়ের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। মুকুল তখন তৃণমূলে। এখন তিনি বিজেপিতে এসে আব্বাসকে ব্যবহার করার চেষ্টা করছেন। আব্বাস অবশ্য সে কথা মানতে নারাজ।

তার বক্তব্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেই তার যোগাযোগ আছে এবং তার রাজনীতি যতটা তৃণমূলবিরোধী, ঠিক ততটাই বিজেপিবিরোধী। ২১ তারিখ তা স্পষ্ট হয়ে যাবে।

আব্বাস বলেছেন, ফুরফুরা শরিফে মমতা এসেছেন, কংগ্রেস-সিপিএম সবাই আসে। মুসলিম দল বলেও কিছু হয় না। আমরা যে দল তৈরি করতে চাইছি, তা মূলত পিছিয়ে পড়া সম্প্রদায়কে নিয়ে। সেখানে খ্রিশ্চানও আছে, আদিবাসী, দলিত সকলেই আছে। ফলে ধর্মের ভিত্তিতে আমরা কোনও দল তৈরি করতে চাইছি না।

কংগ্রেসের একটি সূত্রের দাবি, আব্বাস সিদ্দিকির সঙ্গে তাদেরও কথা হয়েছে। ধর্মের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, তাহলে রাজ্যের কয়েকটি পকেটে বাম-কংগ্রেস জোটের কাছাকাছি আসতে পারে আব্বাসের দল। তবে সবটাই নির্ভর করছে আব্বাসের দলের সমীকরণ কী হবে, তার উপর। কারণ, ধর্মের সঙ্গে সংযুক্ত থাকলে বিশেষ করে বামদের পক্ষে সেই দলের সঙ্গে প্রকাশ্যে জোট তৈরি করা অসম্ভব।

সমীকরণ যা-ই হোক, পশ্চিমবঙ্গের নির্বাচনে আব্বাস সিদ্দিকি যে নতুন অঙ্ক তৈরি করতে চলেছেন, তা মোটামুটি স্পষ্ট।

আব্বাস জানিয়েছেন, পঞ্চাশেরও বেশি আসনে প্রার্থী দিতে চান তিনি। ধরে নেওয়া যায়, মুসলিম পকেটকেই তিনি টার্গেট করছেন। যদি তাই হয়, তাহলে সেখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হবে। বিজেপি যার সুযোগ পেতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

July 17, 2026
ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

July 17, 2026
Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

July 17, 2026

Latest News

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa