Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পাঁচ নৈশ প্রহরী বেধে ভাঙ্গল ১২ দোকানের তালা, ৮ দোকানে ডাকাতি
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

পাঁচ নৈশ প্রহরী বেধে ভাঙ্গল ১২ দোকানের তালা, ৮ দোকানে ডাকাতি

By rskaligonjnewsFebruary 5, 2020Updated:February 5, 20202 Mins Read

পাঁচ নৈশ প্রহরী বেধে ভাঙ্গল ১২ দোকানের তালা, ৮ দোকানে ডাকাতি

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজারে ৮ দোকানে ডাকাতি হয়েছে। এ সময় বাজারের ৫ নৈশ প্রহরীকে বেধে ১২ দোনের তালা ভেঙ্গেছে ডাকাত দল। ডাকাতিকালে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। ঘটনা সত্যতা স্বীকার করেছেন কালীগঞ্জ থানার ওসি।

ঘটনাস্থল পরিদর্শণ করেছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কেএম জহিরুল ইসলাম ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ১৪/১৫ জনের একদল ডাকাত উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজারে পিকআপ নিয়ে হানা দেয়। এ সময় বাজারের ৫ নৈশ প্রহরীকে একে একে বেঁধে ফেলে। এ সময় ওই বাজারের আওলাদ ও আজিমউদ্দীনের মোবাইলের দোকান, সুভাস ও কৃষ্ণ বণিক স্বর্ণকার, তারা মিয়া, জামাণ ভূঁইয়া ও আরিফ হার্ডওয়্যার, আজগরের কাপড়ের দোকান, পারভেজ, কাউছার ও মাসুদের মুদি দোকন, শরীফের ওয়ালটন শো রুমসহ ১২টি দোকানের তালা ভাঙ্গে ডাকাত দল। পরে তালা ভাঙ্গা দোকানের ৮টি দোকান থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় দুই লাখ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় প্রায় আনুমানিক ৬/৭ লক্ষ টাকার মূল্যের মালামাল লুট ক্ষতি হয়।

সূত্র আরো জানায়, বাজারটি শীতলক্ষ্যা তীরবর্তী হওয়ায় এমনিতেই ডাকাতির আশঙ্কা বেশি। বিষয়টি মাথায় রেখেই বাজারে পাহাড়ার ব্যবস্থা ছিল তারপর ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতনরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ১৪/১৫ জনের এক ডাকাত উপজেলার সীমান্তবর্তী এলাকার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজারে প্রবেশ করে ওই বাজারের ৮টি দোকানের বিভিন্ন মালামাল লুট করে। এ ঘটনায় স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মালামালসহ আনুমানিক প্রায় ৬/৭ লক্ষ টাকা মূল্যের মালামাল লুট হয়। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ না আসলেও ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে এবং আমরা আমাদের তদন্ত কার্যক্রম অব্যহত রেখেছি। খুব দ্রæতই একটা ফলাফল দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa