আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্রে পালাতে বাধ্য হলেন পাকিস্তানের মানবাধিকার কর্মী গুলালাই ইসমাইল। প্রায় দুই মাস ধরে তিনি বিভিন্ন স্থানে লুকিয়ে ছিলেন। এক বিবৃতিতে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement
বহু বছর ধরেই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন গুলালাই ইসমাইল, বিশেষ করে নারী ও শিশুদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তিনি বেশি কথা বলেছেন। এছাড়া পাকিস্তান আর্মির বিরুদ্ধেও বিভিন্ন সময়ে সমালোচনা করেছেন তিনি। ২০১৪ সালে তিনি একশ নারীকে নিয়ে একটি টিম গঠন করেন। তারা বাড়িতে নারীদের প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ের বিরুদ্ধে কাজ শুরু করে। বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি বেশ কিছু সম্মাননা পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



