আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির একটি সাক্ষাৎকার নিচ্ছিলেন ‘জিও নিউজ’ এর সাংবাদিক হামিদ মীর। গত সোমবার এ সাক্ষাৎ নেন তিনি। সাক্ষাৎকারটি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেয়া হয় সম্প্রচার।

Advertisement
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিপিপি-র নেতা জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। গতমাসে গ্রেফতারও করা হয় তাকে। তবে এখন তিনি বিশেষ জামিনে মুক্ত। সংসদের বাজেটপর্বে যোগ দিতে গেলে সংসদভবনের ভেতরেই তার সাক্ষাৎকার নেন সাংবাদিক হামিদ মীর।

পাকিস্তানের আইন অনুযায়ী, জামিনে থাকা রাজনীতিকের সাক্ষাৎকার প্রচারে কোনো বাধা নেই। কিন্তু এই সাক্ষাৎকারটির প্রচার শুরুর কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ করে দেয়া হয়। পরে সেই চ্যানেলের পক্ষে জানানো হয়, সাক্ষাৎকারটি আর দেখানো হবে না৷

কিন্তু কী এমন ছিল সেই সাক্ষাৎকারে যার কারণে সম্প্রচার বন্ধ করে দেয়া হলো?

বেফাঁস জারদারি, ক্ষমাপ্রার্থী মীর
হামিদ মীরের সঙ্গে আলোচনায় সেই সাক্ষাৎকারে জারদারি বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের বিভিন্ন আইনবহির্ভূত কার্যকলাপ নিয়ে চলমান একটি তদন্তের বিষয়ে কথা বলছিলেন। কিন্তু তখনই বন্ধ করে দেয়া হয় অনুষ্ঠান।

পরে এ বিষয়ে একের পর এক টুইট করে তার বিরক্তি ও পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন হামিদ মীর। এক জায়গায় তিনি বলেন, কারা এই অনুষ্ঠানের প্রচার বন্ধ করেছেন তা বোঝা খুবই সহজ। এটুকুই বলব, পাকিস্তান এখন আর স্বাধীন দেশ নয়।

এরই মধ্যে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল আলি ভুট্টো টুইটে বলেন, কোনো কোনো সরকার শুধু কিছু বিশেষ ধরনের মন্তব্যই শুনতে পছন্দ করে। বর্তমান পাকিস্তানের সঙ্গে মুশাররফ বা জিয়া উল হকের আমলের পাকিস্তানের কোনো পার্থক্যই নেই৷

বিভিন্ন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন এরই মধ্যে এই ঘটনার নিন্দা করেছে। পরে হামিদ মীর আরেকটি টুইটে অনুষ্ঠান বন্ধের জন্য তার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google